Saturday, June 27, 2026

র.ক্ত যায়, যাক- দেশের জন্যে লড়.ব: মেগা বৈঠকের পরে ৫ মন্ত্রে জোট বার্তা মমতার

Date:

Share post:

“আমাদের রক্ত যায়, যাক- আমরা দেশের জন্য লড়ব”- পাটনায় মেগা বৈঠকের পর হুঙ্কার দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বৈঠকের আয়োজন করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU নেতা নীতীশ কুমারকে (Nitish Kumar) ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, আমরা ৫টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।
১. আমরা একজোট
২. আমরা একসঙ্গে লড়ব
৩. আমাদের লড়াই বিজেপির স্বৈরাচারিতার বিরুদ্ধে
৪. যে কোনও ষড়যন্ত্র একসঙ্গে রুখে দেব
৫. পরের বৈঠক সিমলায়

বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দেন তৃণমূল সুপ্রিমো। “আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশের নাগরিক। আমরাও দেশপ্রেমী। মণিপুর জ্বললে আমাদেরও হৃদয় দগ্ধ হয়। আমাদের রক্ত যায়, যাক। আমরা দেশের জন্য লড়াই করব।“

এরপরেই পাটনায় বৈঠকের প্রসঙ্গে উত্থাপন করেন মমতা। তিনি বলেন, পাটনা থেকে অনেক জন-আন্দোলনের সূচনা হয়েছে, যেগুলি সাফল্যলাভ করেছে। ঠাণ্ডা গলায় তৃণমূল সুপ্রিমো বলেন, দিল্লিতে অনেক বৈঠক হয়েছে। তাতে কোনও ফল হয়নি। এবার তাই পাটনায় বৈঠক হয়েছে।

এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি-রাজ চলানো নিয়ে তোপ দাগেন মমতা। তাঁর কথায়, বিজেপির স্বৈরচারিতার বিরুদ্ধে আমরা একজোট, ইডি-সিবিআই দিয়ে বিজেপি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে। তীব্র আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, যেসব রাজ্যে বিজেপি বিরোধীদল ক্ষমতায় রয়েছে, সেখানে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। তৃণমূল সুপ্রিমোর কথায় বৈঠক ফলপ্রসূ। আগামী দিনে দিল্লি থেকে মোদি সরকারকে হটানোর সূচনা হল পাটনার বৈঠকেই।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...