Saturday, April 4, 2026

WTC ফাইনালে বাদ পড়া নিয়ে মুখ খুললেন অশ্বিন

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই টুর্নামেন্টে বিশ্ব চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এই হাইভোল্টেজ ম‍্যাচে ভারতীয় দলে প্রথম একাদশে জায়গা হয়নি অশ্বিনের। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। WTC ফাইনালে বার বাদ পড়া নিয়ে এত দিন মুখ খোলেননি ভারতের অভিজ্ঞ অফস্পিনার। তবে এদিন নিজের ইউটিউব চ‍্যানেলে মুখ খুললেন অশ্বিন। তিনি জানান,ধোনির নেতৃত্বে ক্রিকেটারেরা অনেক বেশি নিরাপদ বোধ করত।

এই নিয়ে অশ্বিন বলেন,” ক্রিকেটপ্রেমীদের হতাশা বুঝতে পারছি। ভারতীয় দলের দুর্ভাগ্য গত ১০ বছরে আইসিসির কোনও ট্রফি জিততে না পারা। সমাজমাধ্যমে অনেক রকম প্রতিক্রিয়া দেখেছি। এই ক্রিকেটারকে বাদ দেওয়া উচিত। এই ক্রিকেটারকে খেলানো উচিত। এমন নানা মন্তব্য দেখেছি। দেখুন একজন ক্রিকেটারের মান বা দক্ষতা রাতারাতি বদলে যায় না। অনেকে ধোনির নেতৃত্বের কথা বলছেন। ধোনি কী করেছিল? খুব সাধারণ ভাবে ভাবত ধোনি। ওর নেতৃত্বে আমিও খেলেছি। ধোনি ১৫ জনের একটা দল বেছে নিত। সারা বছর সেই ১৫ জনকে দলে রাখত। নির্দিষ্ট ১১ জনকেই খেলানোর চেষ্টা করত। তাতে ক্রিকেটারেরা অনেক বেশি নিরাপদ বোধ করত। যেটা একজন খেলোয়াড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে উল্টো সুর গাভাস্করের, কেন পুজারা বাদ প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...