Saturday, April 4, 2026

রাজনৈতিক সৌজন্য! নওশাদকে পাশে নিয়েই ভাঙড়ে শান্তিপূর্ণ ভোট-বার্তা শওকত মোল্লা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার সময় বিক্ষিপ্ত অশান্তির খবর আসে ভাঙড় থেকে। তিনজনের মৃত্যু হয়। অভিযোগের আঙুল ওঠে শাসক-বিরোধী দুদিকেই। এই পরিস্থিতি সোমবার বিধানসভায় একফ্রেমে দেখা গেল তৃণমূল (TMC) বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) ও ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddiqi)। তৃণমূলের তরফে ভাঙড়ের পর্যবেক্ষক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত। সেখানকারই বিধায়ক নওশাদ। এদিন বিধানসভার অলিন্দে হাসতে হাসতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন দুজনে। ভাঙড়ে শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন শওকত। ভাঙড়ে ভোট কি শান্তিপূর্ণ হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাশ দাঁড়িয়ে থাকা শওকতকে দেখিয়ে নওশাদ বলেন, “বড় দাদা আছেন। আমি আশা করব উনি আমাকে বড় দাদা হিসাবে গাইড করবেন?”

একই প্রশ্নের উত্তরে শওকতের জবাব, “আমি নওশাদভাইকে বলব, ভাঙড়ে বেশি গন্ডগোল না করতে।“
এর উত্তরে নওশাদের সহাস্য জবাব, “বড় দাদা সবটা জানেন, কোথা থেকে লোক নিয়ে আসছেন, কারা গন্ডগোল করছেন, সব দাদা জানেন।“ বিজেপি নেতাদের সঙ্গে আইএসএফ নেতা হোয়াটসঅ্যাপ চ্যাট কয়েকদিন আগেই ফাঁস করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দাবি করেন, ভাঙড়ের নওশাদ সিদ্দিকির সঙ্গে গেরুয়া শিবিরের নিবিড় যোগ রয়েছে। এদিন এই নিয়ে সরাসরি শওকত মোল্লাকে প্রশ্ন করলেন, “নওশাদ কি বিজেপির লোক?“ জবাবে মুচকি হেসে তৃণমূল বিধায়ক বলেন, “এ নিয়ে এখানে আমি কিছু বলব না।“ রাজনৈতিক মহলের অনেকের মতে, একফ্রেমে দুই নেতা দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভোটের বার্তা দেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...