Saturday, April 4, 2026

পঞ্চায়েতের আগে এনকা.উন্টার “জুজু” দেখাচ্ছেন বিজেপি বিধায়ক, সরব তৃণমূল

Date:

Share post:

“আমি দায়িত্ব নিয়ে বলে যেতে চাই, আগামিদিনে এই পুলিশ বাবাদের দিয়েই ওদের এনকাউন্টার করাব।” পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে এই ভাষাতেই হুমকি দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA) স্বপন মজুমদার (Swapan Majumder)। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরাইলে বিজেপির প্রচার সভায় এসেছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। সেখানেই মঞ্চে উঠে মাইক হাতে তিনি বলে ওঠেন, পুলিশকে দিয়ে তৃণমূল নেতাদের এনকাউন্টার করাবেন। উত্তর প্রদেশের মতো কথায় কথায় এনকাউন্টার জুজু দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি (BJP)।

এখানেই শেষ নয়। হুঁশিয়ারির সুরে বিজেপি বিধায়ক আরও বলেন, “পঞ্চায়েত ভোটে বুথে, গণনা কেন্দ্রে এবং স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কাউকে ভয় পাবেন না। তৃণমূলের চোর-গুন্ডারা ভয় দেখাতে এলে আপনারা পাল্টা ভয় দেখিয়ে দেবেন। দু’চারটে চুনোপুঁটি চোর-হার্মাদদের ভয় পাবেন না।” স্বপনের দাবি, “আগামী ভোটে বিজেপি ক্ষমতায় এলে এই তৃণমূলের নেতারা বাড়ি ঢোকার সাহস পাবেন না।”

বিজেপি বিধায়কের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। একজন জনপ্রতিনিধির মুখে এমন অসাংবিধানিক মন্তব্য ও উস্কানিমূলক ভাষা সন্ত্রাস নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এটা কি উত্তর প্রদেশ হয়ে গিয়েছে, বুলডোজার রাজনীতি চলছে? এমন প্রশ্ন তুলে এবং স্বপন মজুমদারের বক্তব্যের অংশ শেয়ার করে টুইট করেন কুণাল।

তৃণমূল নেতা টুইটে লেখেন, “পুলিশ দিয়ে এনকাউন্টারের কথা বলে বিরোধী নেতাদের হুমকি দেওয়া বিজেপি কি অভ্যাসে পরিণত করেছে? উত্তরপ্রদেশের বুলডোজার রাজনীতি এ রাজ্যের এক বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে অনুপ্রাণিত করেছে। বাংলার জন্য তারা হিংসাত্মক নির্বাচনী পরিকল্পনা তৈরি করতে চাইছে। এটাই বিজেপির আসল চেহারা। এই পঞ্চায়েত নির্বাচনে হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি “।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...