Saturday, April 4, 2026

রণেভঙ্গ দিলেও প্রিগোজিনকে রেহাই নয়, মামলা তুললেন না পুতিন

Date:

Share post:

‘ভাড়াটে সৈন্য’ ওয়াগনার গোষ্ঠীর রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। যদিও আপাতত রণে ভঙ্গ দিয়েছে ওয়াগনার গোষ্ঠীর(Wagnar Group) প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রণে ভঙ্গ দিলেও প্রিগোজিনের বিরুদ্ধে এখনই রাশ আলগা করছে না ক্রেমলিন। তাঁর বিরুদ্ধে যে যে অপরাধমূলক ধারায় মামলা করা হয়েছিল, সেগুলি এখনও প্রত্যাহার করা হয়নি বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। এদিকে শনিবার দুপুরের পর থেকে রাশিয়ার(Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে(Vladimir Putin) জনসমক্ষে দেখা না যাওয়ায় তুমুল জল্পনা শুরু হয়েছিল। তারইমধ্যে সোমবার পুতিনের বার্তা প্রকাশ করেছে ক্রেমলিন। যদিও সেই ভিডিয়ো কবে রেকর্ড করা হয়েছে, তা নিয়ে ধন্দ আছে সংশ্লিষ্ট মহলের।

গত শনিবার রাশিয়ার বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ডাক দিয়েছিলেন প্রিগোজিন। যার জেরে ভাড়াটে সৈন্যদের প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু করে ক্রেমলিন। এদিকে রস্টভ-অন-ডন এবং ভারোনেস দখল করার পরে মস্কোর দিকে এগিয়ে গেলেও রাশিয়ার রাজধানীর ২০০ কিলোমিটার আগে থেকেই ফিরে যান প্রিগোজিন। রাশিয়ার বন্ধুরাষ্ট্র বেলারুশের সঙ্গে চুক্তি করে রণেভঙ্গ দেন। তারপরও নাকি তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেনি ক্রেমলিন।

সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সূত্র উদ্ধৃত করে রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত তিনটি সংবাদসংস্থা জানিয়েছে যে পিছু হটে গেলেও ইয়েভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে যে অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছিল, তা এখনও রয়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এককালের ‘বন্ধু’ প্রিগোজিন যে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন, সেটার জন্য কি তাঁকে একেবারে ঢাল-তরোয়ালহীন নিধিরাম সর্দারে পরিণত করার পরিকল্পনা করেছেন পুতিন?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...