Wednesday, June 24, 2026

পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের অভিনব পরিকল্পনা! কী জানালেন কুণাল?

Date:

Share post:

এবার পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হবে। বিষয়টিকে স্বাগত জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।ক্ষেপে ক্ষেপে রাজ্যে বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র (Central Government)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে কয়েক কোম্পানি বাহিনী। শুরু হয়েছে রুটমার্চ।

তবে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে অভিনব পরিকল্পনা ঘাসফুল শিবিরের। আজ, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেকথা জানালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “কেন্দ্রীয় বাহিনীর জন্য লিফলেট ছাপিয়েছি আমরা। হিন্দি এবং বাংলা, দুটো ভাষাতেই। হাতে দেব। আপনার স্ত্রী কন্যাশ্রী পায়? স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পান? মেয়ের বিয়ের জন্য রূপশ্রী পান? তাই বলছি এমন আচরণ করুন যে আপনি ফিরে গিয়ে বলবেন এমন সুযোগসুবিধা আমার রাজ্যেও চাই।”

কুণাল আরও জানান, ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের হাতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও তার সুযোগসুবিধা সম্বলিত একটি লিফলেট দেওয়া হয়। জনৈক জওয়ান লিফলেটটি পড়েন। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প দেখে অবাক হয় যান।তৃণমূল নেতানেত্রীরা ওই জওয়ানকে জানান, “এমন জনমুখী কাজ থামাতে আপনাদের এনেছেন। তাই যাতে ঘরের মেয়ের অধিকার ঠিকঠাক থাকে সেদিক ভেবে কাজ করুন।”

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...