Wednesday, June 24, 2026

বদ্রীনাথের রাস্তায় ধ.স, উত্তরাখণ্ডে আটকে পর্যটকরা!

Date:

Share post:

ফের ধস (Landslide) চামোলিতে। বদ্রীনাথে (Badrinath) তীর্থযাত্রায় বেরিয়ে বিপাকে পর্যটকরা। তুমুল বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের চামোলিতে (Chamoli, Uttarakhand) জাতীয় সড়কে ধস নেমেছে বলে জানা যাচ্ছে। দিন তিনের আগেও হিমাচলে একই পরিস্থিতি তৈরি হয়। এবার চামোলি জেলার ছিনকায় সাত নম্বর জাতীয় সড়কের একাংশ ধসে গেছে। তাই বদ্রীনাথ (Badrinath) যাওয়ার রাস্তা আপাতত বন্ধ, সমস্যায় পড়লেন পর্যটকরা (Tourists stuck due to landslide)।

হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে দেশের ৮০ শতাংশ এলাকায় পৌঁছে গিয়েছে বর্ষা। বেশ কিছু জায়গায় মৌসম ভবন (IMD) কমলা সতর্কতাও জারি করেছে। উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত কয়েক দিনে বৃষ্টি, ধসের কারণে হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত ৩৪ জন। তিন জনের কোনও খোঁজ মেলেনি। এর মাঝেই ফের ধস নামল। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং আটকে পড়া পর্যটকদের উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...