Wednesday, June 24, 2026

দত্তপুকুরে তৃণমূলের ওপর হা.মলা, কা.ঠগড়ায় ফরওয়ার্ড ব্লক

Date:

Share post:

পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে।এই আবহে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে।ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। তৃণমূলের অভিযোগ, কোটরা গ্রাম পঞ্চায়েতের কালিয়ান গ্রামে দলীয় প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছেন ফরওয়ার্ডের ব্লকের প্রার্থী এবং তাঁর অনুগামীরা।অভিযোগ,এই ঘটনায় বেশ কয়েক জন তৃণমূল কর্মী আহত হয়েছেন।যদিও অভিযোগ মানতে চায়নি ফরওয়ার্ড ব্লক।

তৃণমূলের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মাতব্বর গাজির বাড়িতে সকালে লোকজন এনে হামলা চালান ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তোয়েব আলি, তাঁর ছেলে এবং অনুগামীরা। মারধর করা হয় মাতব্বর এবং তাঁর পরিবারকে।বাধা দিতে গেলে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়েছে।

ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তোয়েব আলি পাল্টা দাবি করেছেন, সকালে মাতব্বরের লোকেরাই প্রথমে চায়ের দোকানে এসে মারধর করেন। তোয়েবের পোলিং এজেন্ট খোদা বক্সের বাড়িতেও ভাঙচুর করা হয়।দত্তপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, তোয়েব আগে শাসকদলের অনুগামী ছিলেন। কিছুদিন আগে তিনি তৃণমূল ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন।যদিও এর আগে তিনি  ফরওয়ার্ড ব্লকেই ছিলেন। মাঝে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েত ভোটে শাসকদল তাঁকে টিকিট দেবে না বুঝতে পেরে ফের পুরনো দলে ফিরে যান তোয়েব। ফরওয়ার্ড ব্লকের প্রার্থীও হয়েছেন তিনি। তার এই ঘনঘন দলবদলেই এই সংঘর্ষের ঘটনা বলে মনে করছে ওয়াকিবহলমহল।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...