Saturday, June 27, 2026

বৃষ্টির বিরতিতে বাড়বে গরম, মেঘলা আকাশে অস্ব.স্তির ইঙ্গিত!

Date:

Share post:

বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে (South Bengal) , তাই তাপপ্রবাহ (Heat Wave) থেকে আপাতত রেহাই মিলেছে। যদিও বৃষ্টি (Rain forecast) অস্বস্তিকর গরম কমাতে পারেনি মোটেই। এই উইকেন্ডে ফের যার নমুনা মিলতে চলেছে। হাওয়া অফিস (Weather Department) বলছে, নিম্নচাপ সরে গেছে মধ্যপ্রদেশে। তাই আজ থেকে বৃষ্টি কমতে থাকবে দক্ষিণে।শুক্রবার থেকে দিনের তাপমাত্রা বাড়বে, যদিও সকালে আকাশ আংশিক মেঘলা কিন্তু বেলা বাড়তেই চড়া হবে রোদ। আপাতত সাময়িক বিরতিতে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আপাতত তা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গের উপরে থাকলেও আজ দুপুরের পর সেটা উত্তরের দিকে সরতে থাকবে। এবং ভারী বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। সোমবার পর্যন্ত এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শহর কলকাতায় আজ থেকে তাপমাত্রা বাড়বে, আংশিক মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা মূলত সকালের দিকেই হতে পারে বলে অনুমান। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া-সহ কয়েকটি জেলায়। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...