Saturday, April 4, 2026

সিপিএমের নীতি নিয়ে মীনাক্ষীকে হে.নস্তা, গ্রামবাসীকে চ.ড়-থা.প্পড় মেরে বিপাকে অনুগামীরা

Date:

Share post:

‘রাজ্য রাজনীতি ও কেন্দ্রীয় রাজনীতিতে সিপিএম কি দ্বিচারিতার নীতি নিচ্ছে?’ সিপিএম নেত্রী তথা ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়কে জনৈক এক ব্যক্তি এই প্রশ্ন করার পরেই ঘটে গেল বিপত্তি। অত্যুৎসাহী কিছু সিপিএম কর্মী সমর্থকের হাতে খেতে হল চড়-থাপ্পড়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান ২ নং ব্লকের স্বস্তিপল্লি এলাকায়।

শনিবার স্বস্তিপল্লীর মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সভায় উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই এক জনৈক ব্যক্তি তাঁকে এই প্রশ্ন করেন। নিজের মতো করে সেই প্রশ্নের উত্তর দেন মীনাক্ষী। কিন্তু গণ্ডগোল শুরু হয় তারপরেই। অভিযোগ, অতি উৎসাহী কয়েকজন কর্মী-সমর্থক ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে গিয়ে হেনস্থা করে। এমনকী চড়-থাপ্পড় মারে বলেও অভিযোগ। আর এখানেই প্রশ্ন উঠছে রাজনৈতিকমহলে। প্রশ্ন উঠছে, সাংগঠিনকভাবে অনেকটাই দুর্বল হয়ে যাওয়া সিপিএম যখন ফের জন সমর্থন পাওয়ার চেষ্টা করছে, তখন দলের কর্মী সমর্থকদের একাংশের এহেন আচরণে ঠিক কী প্রভাব পড়বে জনমানসে?

অন্যদিকে এদিন রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সঙ্গে মানুষকে সুরক্ষা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তার জন্য তারা বেতন পান।’ তিনি আরও বলেন, ‘রাজ্যে পঞ্চায়েত ভোট অবাধ ও সুরক্ষিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। যার যেটা দায়িত্ব সে সেটা পালন করছে না। কিন্তু আমাদের কাছে আজকের তারিখে তার চেয়েও বড় প্রশ্ন হল পঞ্চায়েত ভোটটা কোন এজেন্ডায় হবে..।

শুধু মাত্র কেন্দ্রীয় বাহিনী এখানে আসবে কি আসবে না তার জন্য? না কি ৮৪ লক্ষ জব কার্ড ওরা বাতিল করেছে, আর সাড়ে ১৪ লক্ষ জব কার্ডের টাকা তৃণমূল মেরেছে তার জন্য?’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...