Monday, April 13, 2026

এবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন জলাঞ্জলি ওয়েস্ট ইন্ডিজের

Date:

Share post:

শনিবার স্কটল্যান্ডের কাছে সুপার সিক্স রাউন্ডের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়া মাত্রই এবারের মতো তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। দেখে নেওয়া যাক কোন কোন কারণে ব্যর্থতার অতলে তলিয়ে গেল ২ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে নিজেদের সব থেকে খারাপ ফিল্ডিং দল হিসেবে উপস্থাপন করে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ লিগেই অন্তত ১০টি ক্যাচ মিস করে তারা, যার কয়েকটির বড়সড় মাশুল দিতে হয় ক্যারিবিয়ানদের। গ্রাউন্ড ফিল্ডিংও ছিল নিতান্ত দৃষ্টিকটু।

ম্যাচ হারতে না হলেও শূন্য রানে আমেরিকার গজানন্দ সিংয়ের ক্যাচ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। গজানন্দ শেষমেশ ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫টি ক্যাচ মিস করে ম্যাচ হারে ক্যারিবিয়ানরা। ১ ও ৩ রানে সিকন্দর রাজার ২টি ক্যাচ মিস করে ওয়েস্ট ইন্ডিজ। রাজা ৬৮ রানের ইনিংস খেলে ক্যারিবিয়ান শিবিরে জোরালো ধাক্কা দেন।

এমনকি সুপার সিক্সেও ক্যাচ মিসের রোগ সারেনি ওয়েস্ট ইন্ডিজের। স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রানের পুঁজি নিয়ে শুরুতেই ১টি উইকেট তুলে নেয় তারা। তবে ম্যাকমুলেন যখন ২১ রানে ব্যাট করছেন, তখন তাঁকে জীবনদান দেন মায়ের্স। ম্যাকমুলেন শেষমেশ ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ জেতান স্কটল্যান্ডকে।
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অসুস্থতা ওয়েস্ট ইন্ডিজ শিবিরকে ভোগায়। ব্রুকস অসুস্থ থাকায় ওপেনার জনসন চার্লসকে শুরুর দিকের ম্যাচগুলিতে তিন নম্বরে ব্যাট করতে নামায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ নিজে তিন নম্বরের চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখাননি।
ফর্মে থাকা ইয়ানিক কারিয়ার চোটের মাশুল দিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। হাসারাঙ্গা-গ্রেভসদের সাফল্যই বুঝিয়ে দেয় কারিয়ার লেগ-স্পিন টুর্নামেন্টে কার্যকরী ভূমিকা নিতে পারত ক্যারিবিয়ানদের হয়ে।
নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক ৫০ ওভারের লড়াইয়ে ১৪ বলে ২৮ রানের সংক্ষিপ্ত অথচ ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর বেশিরভাগ শট ছিল প্যাভিলিয়ন প্রান্তের দিক থেকে লেগ-সাইডে। সেদিকের বাউন্ডারির দৈর্ঘ্য ছিল সব থেকে ছোট। অথচ সুপার ওভারে ভ্যান বিককে বল করার জন্য একই প্রান্ত বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। সেই অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ভ্যান বিক সুপার ওভারে ৩০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের কফিনে পেরেক পুঁতে দেন।
কোয়ালিফায়ারের আগে ওয়েস্ট ইন্ডিজ আমিরশাহির বিরুদ্ধে সিরিজ খেলে। তবে কোয়ালিফায়ারের জন্য ঘোষিত ১৫ জনের স্কোয়াডের ৬ জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেই সিরিজে অংশ নেননি। ফলে নতুন কোচিং স্টাফদের অধীনে একজোট হওয়ার সুযোগ হাতছাড়া করেন তারা। স্বাভাবিকভাবেই ঐক্যবদ্ধভাবে পারফর্ম করার কোনও লক্ষণ কোয়ালিফায়ারেও চোখে পড়েনি ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...