Wednesday, June 24, 2026

বাঁকুড়ায় কাঠ কুড়োতে গিয়ে বজ্রা.ঘাতে মৃ.ত ২, আহত ৩, পরিবারের পাশে তৃণমূল

Date:

Share post:

ফের বাজ পড়ে মৃত্যু। এবার বাঁকুড়ায়। জঙ্গলে জ্বালানির কাঠ কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার। আহত আরও তিন। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির তরকাবাইদ গ্রামের ঘটনা। মৃতদের নাম হল চায়না লোহার (৬০) এবং মায়া লোহার (৩৮)। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি আহত তিন মহিলা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, স্থানীয় জঙ্গল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন ওই পাঁচ মহিলা। জ্বালানির কাঠ সংগ্রহ করে বাড়িতে ফেরার সময় ঘটে বিপত্তি। বজ্রপাতের ঘটনায় প্রাণ হারান দুই মহিলা। আহত হন আরও তিনজন। এরপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

বজ্রপাতের ঘটনায় আহত তিন মহিলাকে দেখতে এদিন গঙ্গাজলঘাটি হাসপাতালে যান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। আহত ওই মহিলাদের সঙ্গে কথাবার্তা বলে তাঁদের সবকরমের সাহায্যের আশ্বাস দেওয়ার কথা জানান তৃণমূল নেতা।

আরও পড়ুন- রাজ্যপালের বি.রুদ্ধে এবার কমিশনে অ.ভিযোগ তৃণমূলের

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...