Friday, June 26, 2026

“রাজ্যপাল ১১ তারিখের টিকিট কাটুন, গঙ্গা জল দিয়ে রাজভবন ধোওয়া হবে”, বিস্ফোরক মদন

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের প্রচারে উত্তরবঙ্গে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক মদন মিত্র। সি ভি আনন্দ বোসকে তোপ দেগে মদন মিত্র বলেন, “রাজভবনে বসে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন। রাজভবনকে অপবিত্র করে তুলছেন। নির্বাচনের পরে কর্পোরেশনের বড় পাইপ নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে রাজভবন ধোওয়ানো উচিত।” নির্বাচনী সভামঞ্চ থেকে রাজ্যপালকে আক্রমণ করে মদনের আরও সংযোজন, “এই রাজ্যপাল হরিদাস পালের চেয়েও অধম।” ১১ তারিখের টিকিট কাটুন রাজ্যপাল। তারপর আর অ্যালাউ করা যাবে না। উনি ঠিক করে নিক এবার মনিপুর না উত্তরপ্রদেশ কোথায় যাবেন। উনি পিস রুম বানিয়েছেন পশ্চিমবঙ্গকে পিস পিস করে কাটার জন্য।”

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পাশাপাশি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন মদন মিত্র। তিনি বলেন, “শুভেন্দু হল চোরের রাজা। ও যেখানে যায়, সেখানেই চুরি হয়। আর রাজ্যপালের বাড়িতে তো আর্মস নিয়ে যায় বিজেপি নেতারা।” কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর বক্তব্য, ”মোকাম্বো খুশ হুয়া। ভালোই হয়েছে। আমাদের ছেলেরা উজ্জীবিত হয়েছে।”

ময়নাগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচারে চেনা মেজাজেই ধরা দেন মদন মিত্র। লাল পাঞ্জাবি, কালো কুর্তা পরে প্রচারে নামেন কামারহাটির বিধায়ক। পুজো দেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈব তীর্থক্ষেত্র ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে। তারপর প্রচার শুরু করেন।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...