Saturday, May 16, 2026

ভোটের প্রচার করতে পারেন না রাজ্যপাল: চরম ক্ষো.ভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। মঙ্গলবার, সন্ধেয় একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর কথায়, রাজ্যপালকে তিনি সম্মান করেন। কিন্তু এভাবে পঞ্চায়েত ভোটের আবহে প্রচার করতে পারেন না রাজ্যপাল। তিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন। আইনশৃঙ্খলা রাজভবনের এক্তিয়ারভুক্ত নয়।

গত কয়েকদিন ধরেই কোচবিহার থেকে ক্যানিং ঘুরে বেড়াচ্ছেন সিভি আনন্দ বোস। অশান্তির খবর শুনলে সেখানে পৌঁছে গিয়ে কথা বলছেন। কোচবিহার সার্কিট হাউসে তিনি BJP নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। আলাদাভাবে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। রাজভবনে খোলা হয়েছে পিস রুম। এই পুরো বিষয়টিতে তিনি যে চরম অসন্তুষ্ট, এদিন তা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এভাবে পঞ্চায়েত ভোটের মধ্যে ঘুরে বেড়াতে পারেন না রাজ্যপাল। রাজ্য সরকারের ব্যয় ভার কমাতে মুখ্যমন্ত্রী নিজেও বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাতায়াত করছেন। বেসরকারি হোটেলে খরচ দিয়ে থাকছেন। এদিকে সরকারি হেলিকপ্টারে রাজ্যপাল সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। সরকারি সার্কিট হাউজে থাকছেন। আর্মি থেকে সিআইএফ সবাইকে ডেকে স্ট্রাটেজি তৈরি করছেন গভর্নর। এটা তিনি করতে পারেন না। তিনি রুপরেখা তৈরির কেউ নন।

উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপালের বিরুদ্ধে সরব মমতা। বলেন, “ওনার মনোনয়ন করা একজন উপাচার্য তিনি নাকি একজন স্থায়ী উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করবেন! আমি তিন মাস সময় নিয়েছি। তার মধ্যে থেকে কমিটি করে উপাচার্য নিয়োগ হবে। এগুলো এত সহজ নয়। এটা আইনবিরুদ্ধ।” এবারে চরম প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “উনি যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। যেটা ওনার করার নয় সেটা উনি করে যাচ্ছেন”। মমতার কথায়, “উনি পিস রুম খোলার কে?” রাজ্যে নির্বাচিত সরকার আছে। আইনশৃঙ্খলা তারাই দেখবে- স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- স্বাস্থ্যে অনিয়ম রুখতে ক.ড়া পদক্ষেপ, রো.গীদের তথ্য অনলাইনে সংরক্ষণ বাধ্যতামূলক করছে রাজ্য

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...