Saturday, April 4, 2026

রাজ্যে এক দফাতেই পঞ্চায়েত ভোট, অধীরের আবেদন খারিজ

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের দফা বাড়ানো নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এক দফাতেই পঞ্চায়েত ভোট হবে বলে বুধবার স্পষ্ট জানিয়ে দিল আদালত।

আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অধীরের আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, একাধিক দফাতে নয়, এক দফায় হবে পঞ্চায়েতের ভোটগ্রহণ।আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য। ফলে দফা বাড়ানোর প্রয়োজন নেই।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশন প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট করাতে চেয়েছিল। কিন্তু বিরোধীরা পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। অবশেষে আদালতের তরফে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় পঞ্চায়েত ভোট করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগামী শনিবার পঞ্চায়েত ভোট হতে চলেছে।

অধীর চৌধুরী আগে একই দাবিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী। নৌশাদ দাবি জানিয়েছিলেন, হয় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ঈআনা হোক, নতুবা ভোটের দফা বাড়ানো হোক। তাঁর আইনজীবী যুক্তি দিয়েছিলেন, রাজ্যে জেলার সংখ্যা, ভোটার সংখ্যা ও বুথের সংখ্যা বেড়েছে। তাই দফা বাড়ানো দরকার। অধীর চৌধুরীর আইনজীবীও একই যুক্তি দেন। তিনি বলেন, ভোটের দফা বাড়ালেউই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সম্ভাবনা বাড়বে। তা না হলে বিশৃঙ্খলা তৈরি হবে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের নিরাপত্তাও দরকার। কিন্তু ধোপে টিকল না সেই আবেদন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...