Thursday, June 25, 2026

আগামিকাল লিডসে মাঠে নামলেই দুর্লভ মাইলফলক স্পর্শ করবেন স্মিথ

Date:

Share post:

অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। আর টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের ওই দুই জয়ে ব্যাট হাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আগামিকাল বৃহস্পতিবার থেকে লিডসে ফের মুখোমুখি হচ্ছে যুযুধান দুই দল। আর সেই টেস্টে অজিদের হয়ে মাঠে নামলেই নয়া কীর্তি গড়বেন প্রাক্তন অজি অধিনায়ক স্মিথ।

কী সেই কীর্তি? আগামিকাল বৃহস্পতিবার যদি অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেন স্মিথ তাহলে দেশের হয়ে শততম টেস্ট খেলার দুর্লভ মাইলফলক স্পর্শ করবেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার মাত্র ১৪ জন ক্রিকেটার দেশের হয়ে শততম টেস্ট খেলার সৌভাগ্য অর্জন করেছেন। লিডসে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ১৫তম অস্ট্রেলিয় খেলোয়াড় হিসেবে সেই তালিকায় নাম লেখাবেন স্মিথ। আর দেশের হয়ে শততম টেস্টে মাঠে নামার জন্য স্বাভাবিকভাবেই মুখিয়ে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

অস্ট্রেলিয়ার হয়ে ৯৯টি টেস্টে ৯ হাজার ১১৩ রান করেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৩২টি শতরান। দেশের হয়ে শততম টেস্টে মাঠে নামার জন্য মুখিয়ে থাকা প্যাট কামিন্সের দলের অন্যতম ব্যাটার আবেগরুদ্ধ কণ্ঠে বলেছেন, ‘১০০টি টেস্ট ম্যাচে সুযোগ পাওয়া সত্যিই অভূতপূর্ব। আমি ওই মুহুর্তের জন্য সত্যিই অপেক্ষা করে রয়েছি।’ প্রথম দুই টেস্টের মতোই লিডসে শততম টেস্টেও ব্যাট হাতে জ্বলে উঠতে চান স্মিথ।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...