Wednesday, June 24, 2026

আগস্টে শুরু ডুরান্ড কাপ, খসড়া সূচি অনুযায়ী ডার্বি ১২ আগস্ট

Date:

Share post:

সব কিছু ঠিক থাকলে আসন্ন ৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে ২০২৩ ডুরান্ড কাপ। আর তার আগে প্রকাশ্যে এল তিন প্রধানের সম্ভাব্য ম্যাচগুলির সময়সূচি। সূত্রের খবর, খসড়া সূচি অনুযায়ী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, বাংলার দুই বড় ক্লাব একই গ্রুপে খেলতে চলেছে। মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে ১২ আগস্ট। সূত্রের খবর, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নামতে চলেছে মোহনবাগান। ৬ আগস্ট নিজেদের প্রথম ম‍্যাচে নামতে চলেছেন ইস্টবেঙ্গল এফসি। ৪ আগস্ট নামবে মহামেডান স্পোর্টিং।

খসড়া সূচি অনুযায়ী ৩ আগস্ট মোহনবাগান মুখোমুখি হতে পারে বাংলাদেশ সার্ভিসেসের। এরপর ৭ আগস্ট সবুজ মেরুণ ব্রিগেড মুখোমুখি হবে রাউন্ডগ্লাস পাঞ্জাবের। ১২ আগস্ট মোহনবাগান মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের। শোনা যাচ্ছে যে, মোহনবাগান দল তাদের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচই খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

অপরদিকে ৬ আগস্ট লাল-হলুদ খেলতে পারে বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে। ১২ আগস্ট মুখোমুখি হতে পারে মোহনবাগানের। ১৯ আগস্ট লাল-হলুদ মুখোমুখি হতে পারে রাউন্ডগ্লাস পাঞ্জাবের। ইস্টবেঙ্গল প্রথম ম‍্যাচ খেলতে পারেন কিশোর ভারতী স্টেডিয়ামে। ডার্বি যুবভারতীতে। রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে লাল-হলুদের ম‍্যাচ হতে পারে মোহনবাগান মাঠে।

মহামেডানের প্রথম ম‍্যাচে মুখোমুখি হতে পারে জামশেদপুর এফসির। ১৩ আগস্ট সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি হতে পারে মুম্বই সিটি এফসির। ২২ আগস্ট মহামেডানের সামনে ইন্ডিয়ান নেভি। তাদের তিনটি ম‍্যাচ হতে পারে কিশোর ভারতী স্টেডিয়ামে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...