Saturday, June 27, 2026

নন্দীগ্রামের দুই বুথে ভোট বন্ধ, কেন্দ্রীয় বাহিনী চেয়ে ভোট শুরু করেন তৃণমূল নেতা

Date:

Share post:

বিজেপি কর্মী–সমর্থকদের ঝামেলার জেরে সাময়িক
বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। পরিস্থিতি দেখে ভোট করাতে আসরে নামেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বিজেপি কর্মীদের সঙ্গে একপ্রস্থ বচসার পর প্রশাসনিক কর্তাদের ফোন করেন সুফিয়ান। কেন্দ্রীয় বাহিনী চান তৃণমূল নেতা।

জানা গিয়েছে, নন্দীগ্রাম–১ ব্লকের মহম্মদপুর–২ পঞ্চায়েতের তারাচাঁদবাড়ে ৬৭ এবং ৬৮ নম্বর বুথে ছিল না কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর দাবি তুলে স্থানীয় বিজেপি কর্মীরা সকালে বুথে ঢুকে অশান্তি শুরু করেন। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। বুথের বাইরে দীর্ঘ লাইন পড়ে যায় ভোটারদের।

খবর পেয়ে ওই বুথে যান সুফিয়ান। কেন ভোটগ্রহণ বন্ধ তা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা হয় তাঁর। ভোটগ্রহণ শুরু করা নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গেও বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এর পর সুফিয়ান নিজেই প্রশাসনিক কর্তাদের ফোন করে কেন্দ্রীয় বাহিনী চান। পুলিশের একটি কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণ বন্ধের পর শুরু হয় ভোটগ্রহণ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...