Sunday, May 17, 2026

পঞ্চায়েত ভোটের দিন বিরোধী সন্ত্রা.সে র.ক্ত ধরছে শাসকদলের!

Date:

Share post:

শান্তিপূর্ণ আবহে শুরু হয়েছিল পঞ্চায়েত ভোটে (Panchayat Election)। কিন্তু বিরোধীদের সন্ত্রাসে রক্ত ঝরল শাসকদলের। যেসব জায়গায় বিরোধীরা সামান্য মাটি পেয়েছিল সেখানেই তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এর জেরে শেষ পাওয়া খবর পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৯ জনই তৃণমূলের কর্মী। বিজেপি-র ২জন, সিপিএমের ২জন, কংগ্রেসের ১ কর্মীর মৃত্যু হয়েছে। দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক ভোটার।

মালদহে মানিকচকে বোমা-গুলি আক্রমণে খুন ১ তৃণমূল কর্মী। চাপড়ার কল্যাণদহে খুন তৃণমূল কর্মী। উত্তর প্রদেশের হেমতাবাদে খুন আরও এক তৃণমূল কর্মী। মুর্শিদাবাদে বেলডাঙাতেও তৃণমূল কর্মী খুন। উত্তর ২৪ পরগনায় কদম্বগাছিতে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারিয়েছেন নির্দল প্রার্থী। পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি জায়গায় মনোনয়ন জমার সময় থেকেই সিপিআইএম সন্ত্রাস তৈরি করেছে। এদিন আউশগ্রামে একজনের মৃত্যু হয়েছে। কোচবিহারে BJP-র পোলিং এজেন্ট নিহত হয়েছে। গোষ্ঠী সংঘর্ষেই এই খুন বলে অভিযোগ। মুর্শিদাবাদে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে বলে খবর। মালদহে ১জনের কোচবিহারে ৩জনের, উত্তর দিনাজপুরে ১জনের, দক্ষিণ চব্বিশ পরগনায় ১জনের, পূর্ব বর্ধমানে ২জনের, নদিয়া ১জনের মৃত্যু হয়েছে।

মুর্শিদাবাদ ও মালদহে সকাল থেকে সন্ত্রাস সৃষ্টি করছে কংগ্রেস। অভিযোগ, বাজারের ব্যাগে বোমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তাঁদের টার্গেট শাসকদলের নেতা-কর্মীরা। যার জেরে শুধু মুর্শিদাবাদেই এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।

 

 

 

Related articles

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...