Monday, April 6, 2026

কানাডা ওপেনের সেমিফাইনালে সিন্ধু-লক্ষ‍্য

Date:

Share post:

কানাডা ওপেনের সেমিফাইনালে উঠলেন পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। সেমিফাইনালে সিন্ধুর সামনে জাপানের ইয়ামাগুচি। শুক্রবার রাতে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দাপুটে জয় পান ভারতীয় শাটলার। চিনের ফাং জিকে হারান তিনি। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ২১-৭। মাত্র ৪৪ মিনিটের লড়াইয়েই প্রতিপক্ষকে উড়িয়ে দেন সিন্ধু।

সেমিফাইনালে সিন্ধুর সামনে ইয়ামাগুচি। তবে হেড টু হেডে ইয়ামাগুচির বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে সিন্ধুর। হায়দারাবাদের এই শাটলার ১৪-১০ ব্যবধানে এগিয়ে রয়েছেন ইয়ামাগুচির বিরুদ্ধে। তবে গত বছর সিঙ্গাপুর ওপেনে শেষ সাক্ষাতে সিন্ধুকে হারান ইয়ামাগুচি।

এদিকে জার্মানির জুলিয়েন কারাজ্ঞির বিরুধে পুরুষ সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে লড়াকু জয় পান লক্ষ্য সেন। ম‍্যাচের ফলাফল ২১-৮, ১৭-২১, ২১-১০। মাত্র ৫৭ মিনিটেই ম্যাচ পকেটে পুরে ফেলেন ভারতীয় শাটলার। এই জয়ের ফলে বিশ্বের চার নম্বর র‍্যাঙ্কে থাকা জাপানের কেন্তা নিশিমোটোর বিরুদ্ধে সেমিতে নামবেন লক্ষ্য।

আরও পড়ুন:৫১-তে মহারাজ, রাত ১২টায় পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন সৌরভের

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...