Saturday, June 27, 2026

ফের দ.লিত যুবককে নি.গ্রহের অভিযোগ! শিবরাজের দেখানো রাস্তায় যোগীও

Date:

Share post:

মধ্যপ্রদেশে (Madhya Pradesh) দলিতদের (Dalit) উপর অত্যাচার বেড়েই চলেছে। দলিত যুবকের মুখে বিজেপি কর্মীর প্রস্রাবকাণ্ড ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে দেশজুড়ে। এর মধ্যেই এক দলিত যুবককে মারধর করে তাঁকে দিয়ে জুতো চাটানোর অভিযোগ উঠল যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। উত্তরপ্রদেশের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনায় শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) পাশাপাশি মুখ পুড়েছে যোগী আদিত্যনাথেরও (Yogi Adityanath)।

জানা গিয়েছে, এক ইলেকট্রিক কর্মী ওই দলিত যুবকের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি গ্রামের মানুষকে ইলেকট্রিকের সমস্যায় সাহায্য করেছিলেন। এরপরই রাজেন্দ্র নামে ওই যুবককে মারধর করেন তিনি। তাঁকে কান ধরে ওঠবোস নিজের জুতো চাটতেও বাধ্য করেন। তবে রাজেন্দ্র ওই গ্রামের বাসিন্দা নন। তিনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখানেই তিনি অনেকের ইলেকট্রিকের সমস্যার সমাধান করে দেন। পাশের গ্রাম থেকেও লোকে সমস্যা নিয়ে আসেন তাঁর কাছে। আর এতেই ক্ষুব্ধ হন ওই ব্যক্তি। তারপরই দলিত যুবকটির উপরে চড়াও হয়ে তাঁকে নিগ্রহ করেন অভিযুক্ত। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই যোগী সরকারের সমালোচনায় বিরোধীরা।

তবে শুধু যোগীরাজ্যই নয়, মধ্যপ্রদেশেও দলিত যুবকের মুখে প্রস্রাবের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই দলিতের পা ধুইয়ে দিতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। আর সেই ঘটনার পর একদম একই ঘটনা সামনে এল উত্তরপ্রদেশে।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...