Saturday, April 4, 2026

ভেঙে ফেলা হচ্ছে ক‍্যাম্প ন‍্যু, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ভেঙে ফেলা হচ্ছে এফসি বার্সেলোনার ঘরের মাঠ ক‍্যাম্প ন‍্যু। এই মাঠ ভেঙে ফেলা হচ্ছে নতুন করে তৈরি করা হবে বলে। ২০২৬ সালের মার্চের মধ্যে তৈরি হবে নতুন স্টেডিয়াম। তত দিন পর্যন্ত বার্সেলোনা খেলবে মনটুইকে। এমনটাই জানান হল ক্লাবের পক্ষ থেকে। স্টেডিয়াম ভাঙার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে এদিন ক্লাবের তরফে বলা হয়,”২০২৬ সালের মধ্যে মাঠ তৈরি হয়ে যাবে। ১০০০ দিনের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হবে। তারপর সমর্থক, সদস্য সকলে মিলে আনন্দ করে খেলা দেখা যাবে। নতুন স্টেডিয়ামে সব সুবিধা পাওয়া যাবে তখন। নতুন করে সাজানো হবে মাঠটিকে।”

ক্যাম্প ন্যু ভেঙে ফেলার ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ভেঙে ফেলা হচ্ছে। বার্সেলোনার মাঠটিকে এখন চেনাই দায়। ক্যাম্প ন্যু তৈরি হয়েছিল ১৯৫৭ সালে। প্রায় একলক্ষ দর্শক ধরত এই মাঠে। ২০২৬ সালে আরও বড় স্টেডিয়াম তৈরি হবে বলে জানান হয় ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুন:আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ, জয় লক্ষ‍্য রোহিতদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...