Saturday, March 21, 2026

ফের ভোট অশান্তি মামলা,নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের গণনা চলাকালীনই পুনর্নির্বাচনের দাবি তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মঙ্গলবার গণনা চলাকালীনই ৬ হাজার বুথে ফের ভোটগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে যান তিনি।বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কমিশন তার দায়িত্ব ঠিকঠাক পালন করেনি বলেই মনে করছে আদালত। এমনকী, আজও কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে কেন্দ্রের নোডাল অফিসারের সঙ্গে যথাযথ যোগাযোগ করা হয়নি। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

আদালত জানিয়েছে, শান্তিপুর্ণ পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় তা দেখার দায়িত্ব রাজ্যের। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোট সংক্রান্ত বিষয়ে এতদিন আদালত যে নির্দেশ দিয়েছে তা ঠিকঠাক পালন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে আদালত। বিরোধী দলনেতার আইনজীবী গুরু কৃষ্ণ কুমার এদিন আদালতে বলেন,ছবি ভিডিও সহ ভোট লুঠের বিস্তারিত তথ্য কমিশনকে দেওয়া হয়েছিল। কিন্তু যেখানে হিংসা হল, মানুষ মারা গেল, সেখানে রি-পোলের নির্দেশ দেয়নি কমিশন। প্রায় ছ’হাজার বুথে অশান্তি হয়েছে। প্রার্থী মার খেয়েছে। এমনকি কমিশনেরও কোনও নিরাপত্তা ছিল না।

অ্যাডিশিনাল অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল আদালতকে জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যাবহারের ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে তার কারণ কমিশনের অসহযোগিতা। নিরন্তর কমিশন অসহযোগিতা চালিয়ে গেছে। কোনো রকম তথ্য ঠিকঠাক দেওয়া হয়নি। এরপরই ভোট এবং গণনার সময়কার বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলার পরবর্তী শুনানি হবে ২০ জুলাই।

 

 

 

 

Related articles

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...