Saturday, April 4, 2026

নিষেধাজ্ঞা উঠল, স্টেডিয়ামে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন ইরানের মহিলারা

Date:

Share post:

এখন থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের হয়ে গলা ফাটাতে পারবেন ইরানের মহিলা ফুটবল সমর্থকরা।  এ কথা ঘোষণা করেছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহেদি।১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ফুটবল-সহ অন্যান্য খেলাধুলোর ক্ষেত্রে স্টেডিয়ামে মেয়েদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। তথাকথিত ধর্মগুরুদের যুক্তি ছিল, পুরুষ শাসিত সমাজে শরীরের পুরো অংশ না ঢেকে খেলাধুলোয় অংশ নেওয়া পুরুষ অ্যাথলিটদের দেখা থেকে মেয়েদের নিরাপদে রাখা উচিত। স্টেডিয়ামে মেয়েদের খেলা দেখার মতো উপযুক্ত ব্যবস্থা না থাকাকে ঢাল করে গ্যালারিতে বসে মহিলাদের খেলা দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ নিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রতিবাদের ঝড় ওঠে।

সেই প্রতিবাদের কাছে মাথা নত করে ২০১৯ সালে তেহরানের আজাদি স্টেডিয়ামে কম্বোডিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের খেলা দেখার সুযোগ দেওয়া হয়েছিল মহিলা ফুটবলপ্রেমীদের। ২০১৯ সালে ছেলেদের ছদ্মবেশ নিয়ে স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন মহিলা ফুটবল সমর্থক সাহর খোদাইরি। ধরা পড়লে কারাবাসের শাস্তি হতে পারে এই আশঙ্কায় নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন ইরানি তরুণী।

আগামী মাস থেকে ইরানে শুরু হচ্ছে ফুটবল লিগ। এবারের লিগে মোট ১৬টি দল অংশ নেবে। রবিবার লিগ ফুটবলের ড্র ছিল। ওই ড্র অনুষ্ঠানে হাজির ছিলেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান তাজ মেহেদি। সাংবাদিকদের তিনি জানান, চলতি বছর স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের খেলা দেখতে পাবেন মহিলা সমর্থকরা। ইস্পাহান, কেরমান ও আহবেজের স্টেডিয়ামগুলির গ্যালারিতে মেয়েদের খেলা দেখার ব্যবস্থা থাকছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...