Friday, June 26, 2026

ভোটের দিন বুথেই সেরিব্রাল অ্যাটাক, মৃত ভোটকর্মীর পরিবার কমিশনকেই দায়ী করছে

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের দিন শুরুটা স্বাভাবিকভাবেই হয়েছিল। কিন্তু মিনিট পনেরো গড়াতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়।গত ৮ জুলাই সকালে ভোটের কাজ শুরুর কিছু পরেই অসুস্থ হয়ে পড়েন রেবতীমোহন বিশ্বাস।হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠের শিক্ষক করিমপুর ১ ব্লকের ১৩৪ নম্বর পোলিং স্টেশনে ডিউটি করছিলেন।জানা যায় তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়েছে। দ্রুত  তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

তাঁর পরিবারের অভিযোগ, ভোটের কাজ ও নির্বাচনের দিনের পারিপার্শ্বিক চাপেই প্রাণ গিয়েছে রেবতীমোহন বিশ্বাসের।তাঁর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন তারা।একই অভিযোগ করেছে সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তাঁরা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা ২০১৮ সালে ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যু প্রসঙ্গও উল্লেখ করেছেন।পরিবারের দাবি, “নির্বাচন কমিশন রাজকুমার রায়ের মতো পরোক্ষভাবে খুন করলেন ভোটকর্মী রেবতীমোহন বিশ্বাসকে।” যদিও তাদের এই অভিযোগ নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি কমিশনের তরফে। পরিবারের পরিজনরা যাই দাবি করুন না কেন, চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, রেবতীমোহন বিশ্বাসের মৃত্যু সেরিব্রাল অ্যাটাকেই হয়েছে।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...