Thursday, June 25, 2026

সুকান্তর “দত্তক” নেওয়া গ্রামেও শতাধিক ভোটে হার বিজেপির

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনের থেকেও তেইশের পঞ্চায়েত ভোটে আরও ভরাডুবি হল বিজেপির। এমনকী, বিধানসভা ভোটে উত্তরবঙ্গের যে সকল জায়গায় পদ্মের চাষ হয়েছিল, সেখানেও পঞ্চায়েতে ঘাসফুল গজিয়েছে। দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুরদের বুথে হেরেছে বিজেপি। এখানেই শেষ নয়, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)দত্তক নেওয়া চকরাম গ্রামেও হার বিজেপির। লজ্জা থাকলে সুকান্তর ওই গ্রামে আর যাওয়া উচিত নয় বলে কটাক্ষ তৃণমূলের।

প্রসঙ্গত, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকরাম গ্রাম। ইতিহাসের পাতায় উল্লেখিত বীর চুরকা মুর্মুর গ্রাম। আদিবাসী অধ্যুষিত ওই গ্রামে গতবার জিতেছিল বিজেপি। সাংসদ হওয়ার পর অর্থাৎ ২০১৯ সালে ওই গ্রামকে দত্তক নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গ্রামে বেশ কিছু সৌরবাতি লাগিয়েছিলেন সাংসদ তহবিলের টাকায়। তবে রাস্তাঘাট, নিকাশি বা গ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে সাংসদের বড় ক্ষোভ উগরে দিয়েছিলেন গ্রামবাসীরা পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই। যার প্রতিফলন ঘটেছে ভোট বাক্সে।

গ্রাম সংসদেই শতাধিক ভোটে হেরেছে বিজেপি। চকরাম সংসদে মোট ভোট পড়েছে ১০৭৩ জন। সেখানে তৃণমূল প্রার্থী সুধা দেবনাথ পেয়েছেন ৪৮৯টি। বিজেপি প্রার্থী অষ্টমী দেবনাথ পেয়েছেন ৩৭৭টি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামে এভাবে বিজেপির হার নিয়ে জোরচর্চা গোটা রাজ্যে।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...