Friday, June 26, 2026

অস্ট্রেলিয়ার আকাশে চন্দ্রযান ৩- এর উঁকি, নীল আলোয় মায়াবী আকাশ’!

Date:

Share post:

ইতিহাসের পাতায় নাম লিখতে চলেছে ভারত (India)। শুক্রবারের মাহেন্দ্রক্ষণে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা (Shreeharikota, Andhrapradesh)থেকে সফল উৎক্ষেপণ হয়েছে চন্দ্রযান ৩-এর (Chandrayaan-3)। ২.৩৫ মিনিটে স্বপ্নের উড়ান শুরু। ১৪০ কোটির ভারতবাসীর চোখ তখন শুধুই আকাশে। তবে শুধু এদেশ নয়, ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan-3) অভিযানের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। NASA-ISRO হাতে হাত মিলিয়ে মহাকাশ গবেষণার পথে আরও একধাপ এগিয়ে যেতে মুখিয়ে আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকরা চোখ রেখেছিলেন রোভারকে এক ঝলক দেখার জন্য। অস্ট্রেলিয়ার আকাশে দেখা গেল তাকে। টুইটারে ছবিটি শেয়ার করেছেন এমআইটি-র (MIT)জিসি অ্যাস্ট্রোনমির ডিলান ও ডোনেল (Dylan O Donnell)নামে একজন জ্যোতির্বিজ্ঞান উৎসাহী।

৪০ দিন মহাকাশের সফর শেষে আগামী ২৩ বা ২৪ আগস্ট চাঁদে নামবে ‘ প্রজ্ঞান’। সব ঠিক থাকলে দক্ষিণ মেরুতে সফল অবতরণের সঙ্গে সঙ্গেই তৈরি হবে নয়া ইতিহাস। সেই চন্দ্রযান পৃথিবীর কক্ষপথ ছাড়ার আগে উজ্জ্বল নীলাভ দ্যুতির মতো ধরা দিয়ে গেল। যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উৎক্ষেপণের দুদিনের মাথাতেই অস্ট্রেলিয়ার (Australia) রাতের আকাশে চন্দ্রযানের একটি ছবি টুইটারে ইতিমধ্যে ৭ লক্ষ ৪০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। ওই পোস্টে এমআইটি-র জিসি অ্যাস্ট্রোনমির ডিলান ও ডোনেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়েছেন। ভাইরাল ছবিতে মজেছে নেটদুনিয়া। রাতের নিকষ কালো আকাশের বুকে নীল আলো যেন এক অদ্ভুত মোহময়ী পরিবেশ তৈরি করেছে। ছবিটিকে অপার মুগ্ধতায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...