Saturday, April 4, 2026

বিজেপি নেতার ছেলের কু*কীর্তি, বোনের সামনেই দিদিকে গণধর্ষ*ণ!

Date:

Share post:

বোনকে শ্লী*লতাহানি, দিদিকে গণধ*র্ষণ! মারাত্মক অভিযোগ উঠল বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের ছায়া এবার মধ্যপ্রদেশেও (Madhyapradesh)। অপমানে আত্মহত্যার চেষ্টা নির্যাতিতার। পকসো (POCSO Act) আইনে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দাতিয়ার পুলিশ সুপার (Datiya Police Super)।

যেখানেই বিজেপি শাসিত রাজ্য সেখানেই সবচেয়ে বেশি নারী হেনস্থার ঘটনা। মহিলারা যে পদ্মশাসিত রাজ্যে সুরক্ষিত নন তার প্রমাণ ফের মিলল। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রর (Narottam Mishra) বিধানসভা এলাকার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই উত্তরপ্রদেশের বঁদায়ু কাণ্ডের ছায়া দেখছে মধ্যপ্রদেশের দাতিয়ায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ফের অস্বস্তি বেড়েছে শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) সরকারের। স্থানীয় সূত্রে খবর, বইয়ের দোকানে পড়াশোনার জিনিস কিনতে গিয়েছিলেন দুই বোন। চার অভিযুক্ত যুবক তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ। এরপরই দাতিয়ার (Datia Gangrape) উনাব এলাকায় (Unnav Area) শ্লীলতাহানির শিকার হন দুই বোন! বোনের সামনে দিদিকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই চারজনের বিরুদ্ধে , যাঁদের মধ্যে একজন আবার স্থানীয় বিজেপি নেতার ছেলে।

ঘটনার পর আত্মহত্যা করার চেষ্টা করেন নির্যাতিতা বলে পরিবার সূত্রে খবর। প্রাথমিকভাবে সেই রাজ্যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। প্রভাবশালী তকমা থাকায় এখনও বিজেপি নেতার (BJP Leader) ছেলেকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দলের নেতার ছেলে ধর্ষণের অভিযোগে জড়িয়ে যাওয়ার কথা প্রকাশ্যে আসতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি। এর আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বঁদায়ুতে (Badaun) দুই বোনকে আটকে রেখে নির্মম নির্যাতন চলে। ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি মধ্যপ্রদেশে। বিজেপি শাসিত সরকারের শাসনকালে মহিলারা যে কোনভাবেই সুরক্ষিত নন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...