Saturday, April 4, 2026

ভাঙড় যাওয়ার পথে  বাধার মুখে নওশাদ, হুঁ*শিয়ারিতেও বরফ গলল না

Date:

Share post:

ফের ভাঙড় যাওয়ার পথে  বাধার মুখে নওশাদ সিদ্দিকি । রবিবারও বিধাননগরের হাতিশালায় তাঁর গাড়ি আটকায় পুলিশ। সেখান থেকেই পুলিশের বিরুদ্ধে সুর চড়ান তিনি।  পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন আইএসএফের বিধায়ক। গাড়ি থেকে নেমে পুলিশ আধিকারিকে তিনি বলেন, প্রয়োজনে আমি হেঁটে ভাঙড়ে যাব। কিন্তু যাবই। তার এই গোঁয়ার্তুমি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন। ভোট পর্ব থেকে ভাঙড়ের পরিস্থিতি তিনি বিলক্ষণ জানেন। প্রশাসন যখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে সেখানে ফের কেন ইন্ধন যোগাতে তিনি যেতে চাইছেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। ভোট মিটলেও বোমাবাজি-গুলি, খুনোখুনি কোনও কিছুই বন্ধ হয়নি। ভোটের গণনার দিনই আইএসএফ এর সঙ্গে সংঘর্ষে প্রাণও গিয়েছে ৩ জনের। পরবর্তীতে ভাঙড়ের নির্দিষ্ট এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভাঙড়ের ঢোকার মুখেই নাকা পয়েন্ট করা হয়েছে। শুক্রবারের পর রবিবারও ফের ভাঙড়ে প্রবেশের আগে বিধাননগরের হাতিশালায় পুলিশি বাধার মুখে বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি রয়েছে এলাকায়। সেই কারণে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না।
নওশাদ বলেন, সুপরিকল্পিত ভাবে আটকানো হচ্ছে।  ভাঙড়ের মানুষ বিপদে। এই পরিস্থিতিতে কেন বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না? প্রশ্ন নওশাদের। গাড়িতে অপেক্ষা করার পরই নেমে সরাসরি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। নওশাদ  বলেন, প্রয়োজনে একা পায়ে হেঁটে তিনি যাবেন।

অন্যদিকে, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের বক্তব্য, তাঁরা সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছেন। বিধায়কের অভিযোগ থাকলে তিনি লিখিত আকারে দিন। তা খতিয়ে দেখবে পুলিশ। কিন্তু ভাঙড়ে তাকে ঢুকতে দেওয়া সম্ভব নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...