Wednesday, June 24, 2026

ব.চসার জের! খু.ন করে বন্ধুর দেহ পুঁ.তে দিল যুবক

Date:

Share post:

বন্ধুর হাতে খুন বন্ধু! বচসা থেকে খুন। খুন করে প্রমাণ লোপাট করতে বন্ধুর দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। ঘটনার কয়েকদিন পর পুলিশের জালে অভিযুক্ত যুবক। পুলিশি জেরার খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে শফিউলের পচাগলা দেহ উদ্ধার করেছে।

নদিয়ার নবদ্বীপ এলাকার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম শফিউল মণ্ডল। পেশায় ব্যবসায়ী। গত ১১ জুলাই উত্তর ২৪ পরগনার উত্তর চাতরার বাসিন্দা শফিউল আরও দুই বন্ধুর সঙ্গে নবদ্বীপের মিয়া পাড়ায় গিয়েছিলেন। তাঁরা তিনজন এক সঙ্গে ব্যবসা করতেন। কিন্তু তারপর থেকে শফিউলের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শফিউলের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ শফিউলের সঙ্গে থাকা মন্টু মণ্ডলকে জেরা করতেই গোটা ঘটনা সামনে চলে আসে। জেলার মন্টু স্বীকার করে নেয় তাঁরাই শফিউলকে খুনে করে তাঁর দেহ নবদ্বীপের মিয়া পাড়ার ওই বাড়িতে মাটি খুঁড়ে পুঁতে দেয়।

আরও পড়ুন- সুখবর! কৃষকদের থেকে এবার বর্ধিত দামে ধান কিনবে রাজ্য, বাড়ছে বিক্রির ঊর্দ্ধসীমাও

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...