Saturday, April 4, 2026

সংসদে গ্যাংস্টা.র আতিক আহমেদের মৃ.ত্যুতে শোকজ্ঞাপন! চরমে বিতর্ক

Date:

Share post:

সংসদে বাদল অধিবেশনে(Monsoon Session) শুরুতে প্রথামতো চলছিল প্রয়াত সাংসদদের শোকজ্ঞাপন পর্ব। সেখানে প্রয়াত সাংসদদের তালিকায় একটি নাম নিয়ে শুরু হল বিতর্ক। অন্যান্য সাংসদদের পাশাপাশি খুনের অভিযোগে সাজাপ্রাপ্ত গ্যাংস্টার আতিক আহমেদের(Atiqe Ahmed) প্রয়াণেও শোকজ্ঞাপন করেছেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

বৃহস্পতিবার বাদল অধিবেশনের শুরুতে লোকসভার স্পিকার ওম বিড়লা একে একে প্রয়াত বর্তমান ও প্রাক্তন সাংসদদের নাম বলেন। তাঁদের পরিচয় দেন, এবং তাঁদের জন্য শোকবার্তা পাঠ করেন। সেই সাংসদদের তালিকায় ছিলেন আতিক আহমেদও। আতিক ১৪ তম লোকসভায় উত্তরপ্রদেশের ফুলপুর থেকে সাংসদ হন। সেকথায় এদিন উল্লেখ করেন স্পিকার ওম বিড়লা। এমনকী খুনে অভিযুক্ত আতিককে ‘শ্রী’ বলেও সম্বোধন করেন তিনি। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে এ হেন গ্যাংস্টারের নাম শোকজ্ঞাপনের তালিকায় না রাখলে বিশেষ ক্ষতি হত কী? যদিও সরকারের দাবি, যা হয়েছে তার সবটাই নিয়ম মেনে। তবে বিশেষজ্ঞদের দাবি, কার নাম তালিকায় থাকবে তা নির্ভর করে স্পিকারের উপর, ফলে চাইলেই নাম বাদ দেওয়া যেত কিন্তু তা করা হয়নি।

উল্লেখ্য, আতিক আহমেদ বিএসপি নেতা উমেশ পাল হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন। এছাড়াও একাধিক খুনের মামলা আছে তাঁর বিরুদ্ধে। উত্তরপ্রদেশে তিনি পরিচিত ছিলেন বাহুবলি গ্যাংস্টার নেতা হিসাবে। এ হেন আতিকের মৃত্যুও হয় নির্মমভাবে। পুলিশ হেফাজতে থাকাকালীন শারীরিক পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যা করে গ্যাংস্টাররা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...