Wednesday, April 1, 2026

‘বিজেপি পাহাড়েই শেষ হবে’, একুশের মঞ্চে হুঙ্কার অনীতের

Date:

Share post:

একুশের মঞ্চের সামনে এবারও যথারীতি মানুষের ঢল। ২১ জুলাই শহিদ দিবস ঘিরে লক্ষাধিক মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এদিন সকাল থেকেই একুশের মঞ্চের সামনে ভিড় ছিল দেখার মতো।পাহাড় থেকে বিজেপির শুরু হয়েছে, পাহাড় থেকেই শেষ হবে। ২১শের মঞ্চ থেকে হুঙ্কার ছাড়লেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রধান অনীত থাপা। সদ্য পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে খেল দেখিয়ে এদিন তৃণমূলের সভা থেকে বিজেপি বিরোধী আওয়াজ তোলেন মোর্চা নেতা।

তৃণমূলের শহিদ সমাবেশ থেকে অনীত থাপা বলেন, ‘বাংলার উদ্দেশে বিজেপির যাত্রা শুরু পাহাড় থেকেই। এবার পাহাড় থেকেই শেষের শুরু।’ এমনকি গোর্খা প্রজাতির তাঁদের প্রতীক, পরিচয় নিয়ে লড়তে গিয়ে অনেকেই শহিদ হয়েছেন, এদিনের তাঁদের উদ্দেশে এদিনের মঞ্চ থেকে শ্রদ্ধা জানান তিনি।
প্রসঙ্গত, পাহাড়ে বিজেপি থেকে বিমল গুরংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি সহ বিরোধীদের একজোটের বিরুদ্ধে লড়াই করে পঞ্চায়েত নির্বাচনে চূড়ান্ত সাফল্য পেয়েছে বিজেপিএম। পাহাড়ে জিটিএ থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিএমের সঙ্গেই হাত মিলিয়েছিল তৃণমূল কংগ্রেস। পাহাড়ে বিজেপি বিরোধী ভূমিকা বাড়িয়েছে বিজেপিএম।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...