Monday, April 13, 2026

মণিপুর হিং.সার দায় নিয়ে গদি ছাড়ুন মোদি! তীব্র আক্র.মণ শশী পাঁজার

Date:

Share post:

মণিপুরকাণ্ড নিয়ে মোদি সরকারকে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। একটি মেঠো ঝগড়াকে ইস্যু করে BJP যখন বঙ্গ রাজনীতিতে জলঘোলা করার চেষ্টা করছে, তখনই মণিপুরের ঘটনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তুমুল আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী। শনিবার, সাংবাদিক বৈঠক করে মণিপুরের হিংসার দায় নিয়ে প্রধানমন্ত্রীর ইস্তফা দাবি করেন শশী পাঁজা। তীব্র আক্রমণ করে তিনি বলেন, মণিপুরের ন্যাক্কারজনক ঘটনা কী পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী, লোকসভায় দাঁড়িয়ে তা স্পষ্ট করে জানাতে হবে। না হলে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পর থেকে ইস্তফা দিতে হবে।

শশী পাঁজার কথায়, মণিপুরে নৃশংস ঘটনা জন্য দায়ী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি কেন এখনও সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিলেন না? পুলিশের ডিজি ও প্রশাসনের কাছে কেন কৈফিয়ত চাইলেন না প্রধানমন্ত্রী? প্রশ্ন তোলেন রাজ্যের মন্ত্রী। তাঁর সাফ কথা, মণিপুরে যা ঘটেছে তার দায় কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীকে নিতে হবে। নয় তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার নির্দেশ দিন, আর তা না হলে মোদি নিজেই প্রধানমন্ত্রীর পদ ছাড়ুন।

শশী বলেন, ৭৮ দিন পর মুখ খুলছেন প্রধানমন্ত্রী। এতদিন কী করছিলেন ? কেন্দ্রীয় সরকারের বাকি মন্ত্রীরাও বা কী করছিলেন? পশ্চিমবঙ্গে বারবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়। মণিপুরে কেন হল না?

মালদহের ঘটনা প্রসঙ্গে শশীর মত, “এই ঘটনায় রাজনৈতিক রং চড়ানোর কোনও মানে হয় না। এটা একটা চুরির ঘটনা।“

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...