Tuesday, June 2, 2026

অনিচ্ছাকৃত ‘ভুল’ না গাফিলতি? করমণ্ডল দু.র্ঘটনার আসল কারণ সংসদে জানালেন রেলমন্ত্রী

Date:

Share post:

একে অন্যকে দোষারোপের করার পর অবশেষে ভারতীয় রেলের (Indian railways)তরফে শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনার আসল কারণ ফাঁস করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Aswini Vaishnav)৷ শুক্রবার রাজ্যসভায় কমিশনার অফ রেলওয়ে সেফটির (Commissioner of Railway Safety) রিপোর্ট উল্লেখ করে রেলমন্ত্রী (Railway Minister) জানান মেরামতির কাজের সময় সিগন্যালিং সার্কিটে অদলবদল হয়ে যাওয়ার কারণেই গত ২ জুন বালাসোরের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভারতীয় রেলের অভিশপ্ত সেই দিনে বাহানাগা বাজার স্টেশনে একটি মালগাড়ির পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)৷ উল্টোদিক থেকে আসা বেঙ্গালুরু হাওড়া হামসফর এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে। এত মানুষের প্রাণ চলে যাওয়ার দায় কার? কতটা নিরাপদ রেলসফর? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অন্তর্ঘাতের তত্ত্ব উঠে আসায় সিবিআই-কে(CBI ) তদন্তের ভার দেওয়া হয় ৷ প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পরই সূত্র মারফত জানা যায়, যে আসলে মানুষের ভুলই এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী৷

মানুষের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র সরকার, তার প্রমাণ দিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনা। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ গতকাল অর্থাৎ শুক্রবার সংসদে এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরেই রেলওয়ে সেফটি কমিশনারের রিপোর্ট উল্লেখ করেই রেলমন্ত্রী জানান, বাহানাগা বাজার স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ের রেল গেট পরিবর্তনের কাজ করতে গিয়েই, সংযুক্ত সিগন্যালিং ব্যবস্থার সার্কিটে গন্ডগোল হয়ে যায়৷ রেলমন্ত্রী রিপোর্ট এ বিষয়টিকে ভুল বলে উল্লেখ করেছেন। ঠিক কী ঘটেছিল? করমণ্ডল এক্সপ্রেসকে (Coromandel Express)মেন লাইন দিয়ে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া ছিল৷ কিন্তু যে মেন লাইন ধরে করমণ্ডল আসছিল, ১৭ এ/বি ক্রসওভারের কাছে তার পয়েন্ট সেট করা ছিল আপ লুপ লাইনের দিকে৷ যার ফলে করমণ্ডল এক্সপ্রেস মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে মালগাড়ির পিছনে ধাক্কা মারে৷

কিন্তু এটা ‘ভুল’ নাকি গাফিলতি? কেন রেলকর্মীরা মানুষের নিরাপত্তার বিষয়ে একটু বেশি সতর্ক থাকবেন না? রিপোর্ট বলছে গত পাঁচ বছরে এরকম ভুল সিগন্যাল দেওয়ার মতো ১৩ টি ঘটনা ঘটেছে।তদন্তে নেমে তিন জন রেলকর্মীকে গ্রেফতার করেছে সিবিআই৷ দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকজন শীর্ষ কর্তাকেও বদলি করা হয়েছে। কিন্তু এর থেকে কি শিক্ষা নেবে রেল ? কারণ নিত্যদিন সিগন্যাল সমস্যা আর রেল বিভ্রাটে ভোগান্তিতে সাধারণ মানুষ। রেলের ভাড়া ক্রমশাই বাড়ছে অথচ পরিষেবাতে এত গাফিলতি! মানুষের মৃত্যুর দায় নেবেন মোদি সরকার?

 

 

 

Related articles

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...