Friday, June 26, 2026

র‌্যাপিডো সফরে যৌ.ন হে.নস্থা, চলন্ত গাড়িতেই চালকের হস্ত.মৈথুন!

Date:

Share post:

মণিপুরের ঘটনা নিয়ে যখন উত্তাল দেশ, বারবার দেশের বিভিন্ন রাজ্যে মহিলাদের শারীরিকভাবে হেনস্থা করার ভুরি ভুরি অভিযোগ উঠছে, তখন শিরোনামে উঠে এল আরও এক ঘটনা।অনলাইন অ্যাপ বাইকে (Online App Bike) করে বাড়ি ফেরার সময় যৌন হেনস্থার শিকার এক যুবতী। বাইক চালাতে চালাতে চালক হস্তমৈথুন (masturbation) করছিলেন বলে অভিযোগ করেন যুবতী। পাশাপাশি তিনি বাইক থেকে নেমে যাওয়ার পরও তাঁকে অশ্লীল মেসেজ পাঠানো হয়। বেঙ্গালুরুর (Bengaluru) এই ঘটনায় অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করে।

আথিরা নামের যুবতী জানান, গত শুক্রবার তিনি একটি কাজে বেঙ্গালুরুর টাউন হলে গিয়েছিলেন। সেখানে মণিপুর হিংসা নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সভা শেষে ফেরার পথে তাঁর নিজের সঙ্গেই এমন ঘটনা ঘটবে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। যুবতী জানান তাঁর বাড়ি ইলেকট্রনিক সিটিতে। সভা থেকে ফেরার সময় অনেক চেষ্টা করে এক র‌্যাপিডো ড্রাইভার বুকিং নেয়। কিন্তু ওই বাইক চালক রেজিস্টার করা বাইকের বদলে অন্য একটি বাইক নিয়ে আসেন বলে অভিযোগ।তিনি অভিযোগ করেন যে বাইক চালানোর মাঝপথেই বাইক চালক এক হাতে গাড়ি চালাতে চালাতে অন্য হতে হস্তমৈথুন (masturbation) করছিল। এমনকি বাইক থেকে নামার পরও যুবতীকে যৌন হেনস্থা করেন ওই বাইক চালক। আথিরাকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ করতে থাকেন। প্রথমে নম্বর ব্লক করেও রেহাই মেলেনি। এরপর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট টুইটারে পোস্ট করে যুবতী হেনস্থার অভিযোগ তোলেন। শনিবার ঐ চালককে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...