Saturday, June 6, 2026

পিৎজা ডেলিভারির টোপ! ভারতীয় পড়ুয়ার ম.র্মান্তিক পরিণতিতে প্রশ্নের মুখে কানাডা পুলিশ

Date:

Share post:

কানাডায় (Canada) পিৎজা ডেলিভারি (Pizza Delivery) করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন এক ভারতীয় পড়ুয়া (Indian Student)। পুলিশ সূত্রে খবর, পড়াশোনার পাশাপাশি পিৎজা ডেলিভারির কাজ করতেন ওই পড়ুয়া। আর পিৎজা অর্ডারের নামে এবার ভারতীয় পড়ুয়াকে ডেকে খুনের অভিযোগ উঠল একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। মৃতের পরিবার সূত্রে খবর, দীর্ঘ দু’বছর কানাডায় থেকে পড়াশোনা করতেন ওই যুবক। আর পড়াশোনা শেষ করেই কানাডাতে ব্যবসার পরিকল্পনা ছিল মৃত বছর চব্বিশের পড়ুয়ার। মৃতের নাম গুরবিন্দর নাথ (Gurwinder Nath)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জুলাই মিসিসউগার ব্রিটানিয়া এলাকায় পিৎজা ডেলিভারি করতে যান ওই যুবক। সেখানেই বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম হন গুরবিন্দর। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে রেখেই তাঁর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে গুরবিন্দরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ট্রমা কেয়ারে থাকার পর গত ১৪ জুলাই তাঁর মৃত্যু হয়। তবে গুরবিন্দরের মৃত্যুর বেশ কয়েকদিন পরে ঘটনাস্থলের ৫ কিলোমিটার দূরে পাওয়া যায় তাঁর বাইকটি। পরে ঘটনার তদন্তে নেমে স্থানীয় পুলিশ জানতে পারে, সম্ভবত ইচ্ছা করেই খুন করা হয়েছে গুরবিন্দরকে। সেই জন্যই পরিকল্পনা করে পিৎজা ডেলিভারির নামে তাঁকে ঘটনাস্থলে ডেকে আনা হয়।

তবে মৃত ভারতীয় পড়ুয়ার সঙ্গে দুষ্কৃতীদের পরিচয় ছিল না বলেই অনুমান পুলিশের। পুলিশি তদন্তে আরও উঠে এসেছে, বেশ কয়েকজন দুষ্কৃতী একসঙ্গে মিলে হামলা চালিয়েছে গুরবিন্দরের উপর। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, আগামী ২৭ জুলাই ভারতে উড়িয়ে আনা হবে গুরবিন্দরের মৃতদেহ।

 

 

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...