Friday, June 5, 2026

মণিপুরে নারী নি.র্যাতনের প্রতিবাদে কলকাতায় ধি.ক্কার মিছিল তৃণমূলের

Date:

Share post:

মণিপুর ইস্যুতে (Manipur) উত্তাল গোটা দেশ। গত দু’মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়া প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে জাতিদাঙ্গায় খুন, ধর্ষণ, রাহাজানি কিছুই বাদ যাচ্ছে না। নিশ্চুপ প্রধানমন্ত্রী। ঠুঁটো জগন্নাথ কেন্দ্র। তারই প্রতিবাদে দিল্লিতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল (TMC) সহ বিরোধী INDIA জোটের শরিক দলের সাংসদরা ধর্ণা দিয়েছেন। ঠিক একইভাবে এ রাজ্যে শাসক দল তৃণমূলের জয়হিন্দ বাহিনীর (Jai Hind Wing) প্রতিবাদ মিছিল (Protest Rally)। দক্ষিণ কলকাতার হাজরা থেকে শুরু হয়েছে মিছিল যায় রবীন্দ্র সদন চত্বর পর্যন্ত। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষরা, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার সহ নেতৃত্ব।

এদিন মিছিলের শুরুর ব্যানারে বড় করে লেখা, মণিপুরের নারী নির্যাতনের ঘটনা সমাজের লজ্জা। মণিপুর নিয়ে এই মুহুর্তে উত্তাল দেশ। এমনিতেই গত দু’ মাস ধরে জ্বলছে মণিপুর। দফায় দফায় অশান্তি রাজ্য জুড়ে। পুড়ছে বাড়ি, ঘরছাড়া বহু মানুষ। প্রাণ হারিয়েছেন অনেকেই। এর মাঝেই প্রকাশ্যে এসেছে সেখানকার আরও একটি ঘটনা।

একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হচ্ছে। অভিযোগ তাঁদের গণধর্ষণ করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নিন্দার ঝড় দেশ জুড়ে। সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় পথে নেমছে তৃণমূলের জয়হিন্দ বাহিনী।

 

 

 

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...