Saturday, June 27, 2026

স্ত্রী ও ভাইপোকে খু.ন! পরে মাথায় গু.লি চালিয়ে আ.ত্মঘাতী পুলিশকর্তা

Date:

Share post:

বাড়ি ফিরে স্ত্রী ও ভাইপোকে খুনের অভিযোগ উঠল এক পুলিশকর্তার বিরুদ্ধে। তাদের খুনের পর আত্মঘাতী হন পদস্থ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুণে শহরে। মৃত পুলিশকর্তার নাম ভরত গায়কোয়াড়।

জানা গিয়েছে, অমরাবতীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ছিলেন ভরত গায়কোয়াড়। সোমবার ভোরে বাড়ি ফিরে তিনটে নাগাদ ওই হত্যাকাণ্ড চালান বলে অভিযোগ। প্রথমে স্ত্রী মণি গায়কোয়াডের মাথায় গুলি করে খুন করেন। গুলির শব্দে ওই ঘরে ভাইপো দীপক ছুটে এলে তাঁকে লক্ষ্য করেও গুলি চালান। বুকে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত্যু হয় স্ত্রীরও। এর পর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হন পুলিশকর্তা ভরত। ওই সময় বাড়িতে থাকলেও বেঁচে গিয়েছেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের ছেলে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। পরিবারিক অশান্তির জেরেই কি খুন ? খতিয়ে দেখছেন পুলিশ।

আরও পড়ুন- ঋণ আদায়ে জোরজবরদস্তি নয়, ব্যাঙ্কগুলিকে মানবিক হওয়ার বার্তা সীতারমণের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...