Saturday, April 4, 2026

মণিপুরে মহিলাকে যৌ.ন হেনস্থা! ভাইরাল ভিডিও-তে বিএসএফ জওয়ানের কীর্তি ফাঁস

Date:

Share post:

দু’মাস অতিক্রান্ত হওয়ার পরও অগ্নিগর্ভ মণিপুর। জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে খুন-ধর্ষণ-রাহাজানি, কিছুই বাদ নেই। সেই ভয়ঙ্কর আবহে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন মণিপুরে ফের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। বর্ডার সিকিউরিটি ফোর্সের এক কনস্টেবলের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। তাঁর বিরুদ্ধে এক মহিলার চুলের মুঠি ধরে শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ উঠল। ইম্ফলের একটি ডিপার্টমেন্টাল স্টোরের সেই ভিডিও ভাইরাল হতেই সতীশ প্রসাদ নামের অভিযুক্ত জওয়ানকে নির্বাসিত করেছে বিএসএফ।

আরও পড়ুনঃপ্রসঙ্গ মণিপুর: মনস্তাত্ত্বিক চাল দিতেই সংসদে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা আনছে “INDIA”

প্রসঙ্গত, মণিপুরে বিতর্কিত আফস্পা আইন (Armed Forces Special Powers Act) চালু থাকার সময় সেনাবাহিনীর বিরুদ্ধে উত্তর-পূর্বের এই রাজ্যটির মহিলাদের নির্বিচারে ধর্ষণ, শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। মনোরমা থাঙ্গিয়ামকে খুন-ধর্ষণের প্রতিবাদে ২০০৪-এর ১৫ জুলাই মণিপুরে অসম রাইফেলসের সদর দফতরের গেটে নগ্ন শরীরে গিয়ে দাঁড়িয়েছিলেন ১২ মহিলা। তাঁদের সামনে সাদা কাপড়ের উপর লালকালিতে লেখা ছিল ‘ইন্ডিয়ান আর্মি রেপ আস।’ সেই প্রতিবাদ নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই ঘটনার ২০ বছর পর জাতিদাঙ্গায় ফের বিধ্বস্ত মণিপুর। উত্তাল সেই রাজ্যে দুই মহিলাকে গণধর্ষণ, বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে, যা নিয়ে বর্তমানে উত্তাল সারা দেশ। তার মধ্যেই এক মহিলাকে প্রকাশ্যে শ্লীলতাহানি করতে দেখা গেছে এক বিএসএফ জওয়ানকে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে ফের, যা দেখে স্তম্ভিত নেটিজেনরা।

জানা গিয়েছে, ঘটনা ২০ জুলাইয়ের। অভিযুক্ত বিএএসএফ কর্মী সতীশ প্রসাদ উর্দি পরে ইনসাস রাইফেল কাঁধে এক মহিলাকে অশালীনভাবে স্পর্শ করছে, মহিলাকে শ্লীলতাহানি করতে দেখা যায়। সেই ভিডিও দাবানলের মতো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বিএসএফ-এর শীর্ষ আধিকারিকরা।

তাঁরা জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। সেই জওয়াণের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ইতমধ্যেই মণিপুর পুলিশ দাবি করেছে, যৌন নির্যাতনের ঘটনার ক্ষেত্রে বেশ কয়েকটি জিরো টলারেন্স এফআইআর দায়ের করা হয়েছে। তবে তদন্তে কোনও অগ্রগতি হয়নি। কারণ নির্যাতিতারা এখনও তদন্তে সহায়তা করেননি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...