Saturday, June 20, 2026

দলীয় শৃঙ্খলা র*ক্ষায় ক*ড়া পদক্ষেপ তৃণমূলের, শোকজ করা হল হুমায়ুন কবীরকে

Date:

Share post:

দলীয় শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ তৃণমূলের (TMC)। দল বিরোধী মন্তব্য করার জন্য শোকজ করা হল ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। আগেই বিধানসভায় হুমায়ুন কবীরের ভূমিকার সমালোচনা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেষ পর্যন্ত তাঁকে শো-কজের চিঠি পাঠাল তৃণমূল রাজ্য নেতৃত্ব।

বৃহস্পতিবার, বিধানসভার অধিবেশনে বক্তৃতায় নাম না করে ভরতপুরের দলীয় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মুর্শিদাবাদের রেজিনগরে আমাদের দলের এক জন আছেন, যিনি মাঝেমধ্যেই হুঙ্কার দেন। গুন্ডামি করেন। আমাদের দলে থাকলেও তাঁর কাজকর্মকে আমি সমর্থন করি না।‘‘ এর পরই হুমায়ুনের শাস্তি এক প্রকার নিশ্চিত হয়ে যায়। সূত্রের খবর, শনিবারই তৃণমূলের রাজ্য সভাপতির তরফে শো-কজের চিঠি পান হুমায়ুন। তৃণমূলের রাজ্য নেতৃত্বের তরফে হুমায়ুনকে শো-কজ করা হয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায়ও।

হুমায়ুন কবীর জানান, “দল আমাকে সাত দিনের মধ্যে উত্তর দিতে বলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই দলকে জবাব দেব। তার পর দল যা সিদ্ধান্ত নেবে।” বর্তমানে বিধানসভার ২টি স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক । ‘পেপার লেড স্ট্যান্ডিং কমিটি’-র চেয়ারম্যান এবং বিদ্যুৎ দফতরের স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। সে কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে জানিয়ে দিয়েছেন বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়। শোকজের পরে হুমায়ুনকে কমিটির দায়িত্ব থেকেও সরানো হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...