Wednesday, June 24, 2026

অঞ্জুকে জমি-চাকরি পাকিস্তানে! নাগরিকত্বও দেওয়া হবে: দাবি নাসরুল্লার

Date:

Share post:

ধর্ম পরিবর্তন করে নাসরুল্লাকে বিয়ে করেছ্ন।এবার অঞ্জুকে থাকার জন্য জমি এবং জীবিকা নির্বাহের জন্য চাকরিও দেওয়া হল।সাংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছে।জানা গিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় থাকার জন্য অঞ্জুকে একটি জমি দান করেছেন সেখানকারই এক বড় ব্যবসায়ী। শুধুমাত্র এখানেই শেষ নয়, পাক স্টার গ্রুপ অফ কোম্পানিজ-এর সিইও মহসীন খান আব্বাসি নিজে নাসরুল্লার বাড়ি গিয়ে অঞ্জুকে তাঁর সংস্থায় চাকরির প্রস্তাবপত্রও দিয়ে এসেছেন। আব্বাসি দাবি করেছেন, তাঁদের সংস্থার বোর্ডের সদস্যরা অঞ্জুকে একটি জমি দান করেছেন। শুধু তাই-ই নয়, পাকিস্তানে অঞ্জুর নথিপত্রের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষ হলেই তাঁকে ওই সংস্থায় চাকরি দেওয়া হবে। তার বিনিময়ে তাঁকে মোটা অঙ্কের বেতনও দেওয়া হবে।

আব্বাসি আরও দাবি, অঞ্জুকে ২৭২ বর্গফুট জমি দেওয়া হয়েছে। ৫০ হাজার পাকিস্তান রুপি, এ ছাড়াও বেশ কিছু উপহারও দেওয়া হয়েছে। পাকিস্তানে অঞ্জুকে স্বাগত জানাতেই এ সবেই আয়োজন করা হয়েছে। পাখতুনখোয়ার অন্য ব্যবসায়ীদেরও আব্বাসি আবেদন করেছেন, তাঁরা যেন অঞ্জুকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁর কথায়, “অঞ্জুর যেন কোনও ভাবেই মনে না হয়, এটি ওঁর বাড়ি নয়। তাই ওঁকে খুশি রাখার সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে।”

যদিও অঞ্জুর প্রেমিক নাসরুল্লা দাবি করেছেন, ভিসার মেয়াদ শেষ হলেই অঞ্জু ভারতে ফিরে যাবেন। সেখান থেকে সন্তানদের নিয়ে আবার পাকিস্তানে ফেরত আসবেন। নাসরুল্লা আরও দাবি করেছেন, অঞ্জুকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। খুব শীঘ্রই তা মঞ্জুর হবে।

অবশ্য, তাঁকে এবং নাসরুল্লাকে নিয়ে যে সব খবর প্রকাশ্যে আসছে, তার পরেও সেগুলিকে মিথ্যা বলে দাবি করেছেন অঞ্জু। তাঁর দাবি, নাসরুল্লার সঙ্গে বিয়ে হয়নি তাঁর। ধর্মও বদলাননি তিনি। খুব শীঘ্রই ভারতে ফিরবেন তিনি। বিয়ে এবং ধর্ম পরিবর্তনের কথা অঞ্জু অস্বীকার করলেও তাঁর প্রেমিক কিন্তু দাবি করছেন, অঞ্জুর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে তাঁর। অঞ্জু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...