Wednesday, June 24, 2026

ঘেরাও কর্মসূচি না থাকলেও শনিবার আট ঘণ্টার জন্যই পথে নামবে দল: তাপস রায়

Date:

Share post:

ঘেরাও কর্মসূচিতে আদালত স্থগিতাদেশ দিয়েছে।তবু আগামী ৫ অগস্ট, শনিবার পথেই থাকবে তৃণমূল।ঘেরাও কর্মসূচি না থাকলেও বুধবার আট ঘণ্টার জন্যই পথে নামছে শাসকদল। সোমবার আদালতের রায় জানার পরেই দলের পক্ষে সেই ঘোষণা করে দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায়।তিনি জানিয়েছেন, ওই দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আদায়ের দাবিতে তৃণমূল বিক্ষোভ দেখাবে।

গত ২১ জুলাই ধর্মতলার সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ঘোষণা করেছিলেন, বুথ থেকে রাজ্য স্তরের বিজেপি নেতাদের বাড়ি আট ঘণ্টা ঘেরাও করার কথা। যদিও সেই ঘোষণার পরমুহূর্তেই তা সংশোধন করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কর্মসূচি হবে ব্লক স্তরে। যদিও তা নিয়ে আদালতে যায় বিজেপি। সোমবার সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে শুনানি হয়। আদালত ওই কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়ে দেয়।

এর পরেই বিধানসভায় সাংবাদিক বৈঠকে তাপস রায় বলেন, কারও অসুবিধা না করে দলীয় সংস্কৃতি ও শৃঙ্খলা মেনে আমাদের কর্মীরা বাংলার প্রতিটি ব্লকে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে, অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে আগামী ৫ অগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেই কর্মসূচি পালন করবে।

সোমবার তাপস বলেন, ‘‘হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা বলতে চাই, কারা পিটিশন করেছিলেন এটা জানার দরকার নেই। সে দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঘোষণার পরে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী সেটিকে সংশোধন করেছেন।’’

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...