Saturday, April 4, 2026

বুদ্ধদেবকে নিয়ে কুণালের মন্তব্যের ভুল ব্যাখ্যা, “ছাগলের তৃতীয় সন্তান” কটাক্ষ তৃণমূল নেতার

Date:

Share post:

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। রাজনৈতিক মহল তো বটেই রাজ্যবাসীর প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন বর্ষীয়ান সিপিএম নেতা। নিয়মিত তাঁর খোঁজ-খবর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মতাদর্শ পৃথক হলেও প্রথমদিন থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়াতে তিনি সেই কথা লিখেছেন।

গতকাল, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন “দ্রুত আরোগ্য কামনার সঙ্গে যারা আদিখ্যাতা করে তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন তার সঙ্গে একমত নই। কারণ, বুদ্ধদেববাবুর জমানায় সিপিএম বহু খারাপ কাজ করেছে। এবং বুদ্ধদেববাবুর ঔদ্ধত্য এবং ভুল সিদ্ধান্তে বহু ক্ষতি হয়েছে। এই মুহুর্তে দেখতে যাওয়া, না যাওয়া, আমার মনে হয় দেখতে গিয়ে খুব কার্যকরী কাজ সেখানে হবে না। মাননীয়া মুখ্যমন্ত্রী সমস্ত খোঁজখবর রাখছেন। দায়িত্বশীল অভিভাবিকার মতো খোঁজখবর রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্যের।’’ কিন্তু তাঁর এই বক্তব্যের ভুল বা অপব্যাখ্যা করছেন  বিরোধী দলের বেশকিছু নেতা। আসলে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে নোংরা রাজনীতির খেলায় নেমেছে কংগ্রেস ও বিজেপিও। কুণালের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে বাজার গরম করতে চাইছেন তাঁরা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। নাম না করে অধীর চৌধুরী, সুকান্ত মজুমদারদের “ছাগলের তৃতীয় সন্তান” বলে কটাক্ষ করলেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, “বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছি। এখনও করি। করব। একটা সময়ে ব্যক্তিগত যোগাযোগ ছিল। সাংবাদিক কুণাল ঘোষকে কোনোদিন খালি হাতে ফেরাননি। কিছুদিন আগে মীরা ভট্টাচার্যের সঙ্গেও দেখা হল, কথা হল। আমার সৌজন্যের কোনো অভাব নেই। ছাগলের কিছু তৃতীয় সন্তান আমার কথার কিছু অংশ নিয়ে নাচছে। যারা মুখ্যমন্ত্রীর পায়ের চোট নিয়ে অসভ্যতা করে, সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করে, তাদের কাছে শালীনতা, সৌজন্য, রুচি শিখব? ছোঃ।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...