Saturday, March 14, 2026

বিধানসভায় সকলকে সঙ্গে নিয়ে ডে*ঙ্গুর বিরুদ্ধে লড়াইয়েরর বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফি-বছর বর্ষায় কলকাতা সহ রাজ্যজুড়ে ব্যাপক হারে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। যা নিয়ে সতর্ক খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভায় ডেঙ্গুর বিরুদ্ধে একসঙ্গে লড়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

বর্ষা আসতেই রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। শহর কলকাতাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই আবহে সোমবার বিধানসভায় গিয়ে সবাইকে একসঙ্গে এই মশাবাহিত রোগের বিরুদ্ধে লড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, “আসুন আমরা যেমন কোভিড-এর বিরুদ্ধে লড়াই করেছি, তেমন সকলে মিলে ডেঙ্গুর বিরুদ্ধেও লড়াই করি। বিধাননগর এলাকায় মেট্রোর কাজ চলছে বলে ডেঙ্গু বেশি হচ্ছে। নিশ্চিত না হলেও এখনও অবধি ৮ জনের মৃত্যুর খবর এসেছে। আক্রান্ত প্রায় ৪ হাজার ৪০১জন। কোনও হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড না নিতে চাইলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।”

বিরোধী দলের বিধায়কদের উদ্দেশে তিনি বলেন, “আমরা নিউরোতে সিট বাড়াতে এমসিআইকে চিঠি লিখে অনুরোধ করেছি। আপনারাও আবেদন করুন।”

 

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...