Wednesday, June 24, 2026

ধ.র্মীয় মিছিল ঘিরে র.ণক্ষেত্র হরিয়ানায়! চলল পাথর-গু.লি, বন্ধ ইন্টারনেট

Date:

Share post:

ধর্মীয় মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হরিয়ানার মেওয়াত জেলার নূহতে। সোমবার বিশ্ব হিন্দু পরিষদ এবং মাতৃশক্তি দুর্গা বাহিনীর ব্রজমন্ডল যাত্রার সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। শুরু হয় পাথর ছোড়া ও অগ্নিসংযোগের। দুর্বৃত্তরা বেশ কয়েকটি গাড়িতেও আগুন লাগিয়ে দেয় বলে জানা গিয়েছে। এছাড়াও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। এই হিংসার ঘটনায় ২০ জনের বেশি আহত হয়েছে বলে খবর।

কোথাও কোথাও গুলি চালানোর খবরও পাওয়া গেছে। শোভাযাত্রায় অংশ নিতে আসা প্রায় আড়াই হাজার মানুষ সংঘর্ষের পর নলহার মন্দিরে আশ্রয় নেয়। পরিস্থিতি সামাল দিতে অন্যান্য জেলা থেকে পুলিশ ফোর্স ডাকে নূহ জেলা প্রশাসন। এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সমগ্র জেলায় ১৪৪ ধারা জারি করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জেলার সীমানাও।

জানা গিয়েছে সোমবার ব্রজমন্ডল যাত্রা নূহের নলহাদ শিব মন্দির থেকে পিরোজপুর-ঝিরকার দিকে রওনা হয়েছিল। যাত্রা তিরঙ্গা পার্কের কাছে পৌঁছানোর সাথে সাথেই সেখানে একদল মানুষ ঝামেলার সৃষ্টি করে। শুরু হয় বাকবিতণ্ডা, পাথর নিক্ষেপ। বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের করা হয়। ভাংচুর করা হয় বেশ কিছু সরকারি গাড়িও। সামগ্রিকভাবে, প্রায় এক হাজার জওয়ানকে বিষয়টি নিয়ন্ত্রণ করতে মাঠে নামানো হয়েছিল। পরিস্থিতি শান্ত করতে পুলিশও গুলি চালায়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং অনেক জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন- মঙ্গলাহাটের ক্ষ.তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সরকার, পুনর্বাসনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...