Saturday, April 4, 2026

মণিপুর ইস্যুতে মুখ খুলবেন মোদি, আলোচনা এড়াতে অধিবেশনের শেষলগ্নে সময়

Date:

Share post:

চাপে পড়ে অবশেষে সংসদে মণিপুর(Manipur) ইস্যুতে বিবৃতি দিতে রাজি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে এমন একটা সময়ে মোদির বিবৃতির দিন ঠিক করা হল যখন আলোচনার কোনও সুযোগ থাকছে না। আগামী ১১ অগাস্ট শেষ হচ্ছে বাদল অধিবেশন। তার আগে বিরোধীদের চাপের মুখে পড়ে ১০ আগস্ট একতরফা মণিপুর ইস্যুতে সংসদে(Parliament) বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ কোনও রকম আলোচনা এড়াতেই ঠিক করা হয়েছে এই দিনক্ষণ। এমনটাই দাবি বিরোধীদের।

মণিপুর ইস্যুতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব (No Confidence Motion) গৃহীত হয়েছে লোকসভায়। জানা গিয়েছে, আগামী ৮ অগাস্ট থেকে সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে। দু’দিন ধরে আলোচনার পরে জবাব দেবে কেন্দ্র। অর্থাৎ ১০ আগস্ট কেন্দ্রের জবাব দেওয়ার পালা। সেখানেই বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার প্রকাশ্যে এলো এই দিনক্ষণ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে গত ২৬ জুলাই লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহিত হলেও এতদিন আলোচনা না করে তা ফেলে রাখা হল কেন? এই ইস্যুতে মঙ্গলবারও সংসদে সুর চড়ান বিরোধীরা। মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে কবে আলোচনা হবে তা নিয়ে নির্দিষ্ট একটি তারিখ জানান স্পিকার। এরপরই লোকসভা সূত্রে জানা যায়, আগামী ৮ ও ৯ তারিখ আলোচনা হবে অনাস্থা প্রস্তাব নিয়ে। ১০ আগস্ট কেন্দ্রের জবাবি ভাষণ। সেখানেই মুখ খুলবেন প্রধানমন্ত্রী। তবে পরিকল্পিতভাবে আলোচনার দিন পিছিয়ে দেওয়ার ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, যাতে এই বিষয়ে কোনওরকম আলোচনার সুযোগ না থাকে তার জন্যই অধিবেশনের একেবারে শেষ লগ্নে রাখা হয়েছে মোদির বিবৃতির সময়। ১১ অগাস্ট অধিবেশন শেষ হবে, তার আগে ১০ অগাস্ট বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এর ফলে এই ইস্যুতে মোদির বিবৃতির পাল্টা কোনোরকম আলোচনার সুযোগ থাকছে না। মণিপুর ইস্যুতে নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই পরিকল্পনা মোদি সরকারের। এমনটাই অভিযোগ বিরোধীদের।

উল্লেখ্য, প্রায় তিনমাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। দীর্ঘ সময় কেটে গেলেও প্রধানমন্ত্রী এই নিয়ে কিছুই বলেননি। সংসদে দাঁড়িয়ে মণিপুর নিয়ে মুখ খুলতে হবে প্রধানমন্ত্রীকে-সেই দাবিতে সুর চড়ান বিরোধীরা। তারপরেই সংসদে পেশ হয় অনাস্থা প্রস্তাব। এবং আলোচনা এড়াতে অধিবেশনের শেষ দিনে মণিপুর ইস্যুতে বিবৃতির সময় রাখা হল প্রধানমন্ত্রীর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...