Saturday, April 4, 2026

দেশের ৮২% সংবাদমাধ্যম বিজেপির কাছে বিক্রি হয়েছে: প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে কেন্দ্রের বিজেপি সরকার। চোখের সামনে গণতন্ত্র ধ্বংস হতে দেখেও মুখ বুজে রয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি। সংবাদমাধ্যমকে যে বিজেপি কিনে নিয়েছে এ অভিযোগ বিরোধীদের তরফে বারবার করা হয়েছে। এবার সংবাদমাধ্যমের করুণ অবস্থার ছবিটা প্রকাশ্যে এলো এক সমীক্ষায়। যেখানে বলা হয়েছে, দেশের সংবাদ মাধ্যমের ৮২ শতাংশই নিজেদের বিকিয়ে দিয়েছে বিজেপির কাছে। সমীক্ষার এই রিপোর্ট তুলে ধরে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, “কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় প্রকাশ্য দিবালোকে ধ্বংস হচ্ছে গণতন্ত্র। অথচ আশ্চর্যজনকভাবে কোনও হেলদোল নেই দেশের সংবাদ মাধ্যমের।” এরপরই সংবাদ মাধ্যমের বাস্তবিক অবস্থার তথ্য তুলে ধরা ‘A Lokniti-CSDS’-এর রিপোর্টের কথা উল্লেখ করে লেখা হয়েছে, “A Lokniti-CSDS রিপোর্টে ‘Media in India Trends and Patterns’ শিরোনামের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যেখানে বলা হচ্ছে,
দেশের ৮২ শতাংশ সংবাদ মাধ্যম অন্ধভাবে সমর্থন করছে বিজেপিকে। কারণ তাদের মধ্যে ভয়, শাসকদলকে সমর্থন না করলে প্রভাব পড়বে ব্যবসায়। 
স্বাধীনভাবে কাজ করা সাংবাদিকদের কথা তুলে ধরলে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে ৮৯%। 
এছাড়াও ১৬ শতাংশ ক্ষেত্রে সংবাদ সংস্থার কর্মীদের বিজেপি বিরোধী হওয়ার জন্য চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সেক্ষেত্রে সংখ্যাটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ৮৮ শতাংশ। সংবাদপত্রে ৬৬ শতাংশ এবং ডিজিটাল মিডিয়াতে ৪৬ শতাংশ।

সংবাদ মাধ্যমের বেহাল ছবিটা তুলে ধরার পাশাপাশি তৃণমূলের তরফে উল্লেখ করা হয়েছে, “এটা মোটেই আশ্চর্যজনক নয় যে বিশ্ব তালিকায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের স্থান ১৮১ টি দেশের মধ্যে গত বছরে তুলনায় ১৬ ধাপ নিচে নেমে ১৬১ তে এসে ঠেকেছে। যা পাকিস্তানের থেকেও নিচে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...