Monday, March 30, 2026

ফের মার্কিন মুলুকে বন্দু*কবাজের হানা! প্রাণ গেল এক মহিলার,গুরুতর আহ*ত ২ বছরের শিশু

Date:

Share post:

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা! বুধবার দুপুরে শিকাগোর রাস্তায় প্রকাশ্যে এক পরিবারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। বন্দুকবাজের গুলিতে নিহত হয় ২৩ বছর বয়সি এক মহিলা।গুরুতর আহত হয়েছে তাঁর দুই বছর বয়সি শিশুপুত্র। গুলি লেগে চিকিৎসাধীন মৃতার স্বামীও।এই ঘটনার পর চাঞ্চল্য ছড়ালেও এখনও দুষ্কৃতীকে গ্রেফতার করতে পারেনি মার্কিন পুলিশ।

আরও পড়ুনঃমার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হা*মলা, মৃ*ত ১০

জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ২ বছরের শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলেন এক মহিলা। সঙ্গে মহিলার স্বকামীও ছিলেন। এরকম সময় আচমকাই কালো একটি গাড়িতে চেপে বেশ কয়েকজন ঘটনাস্থলে আসে। সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে এক ব্যক্তি। মূলত ২৩ বছর বয়সি মহিলাকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে পুলিশের অনুমান।রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা।
একাধিক বুলেট লক্ষ্যভ্রষ্ট হয়ে মহিলার পুত্রের গায়ে লাগে। তাঁদের সঙ্গে দাঁড়িয়ে থাকা ২৯ বছর বয়সি এক ব্যক্তি ও ষাটোর্ধ্ব এক প্রবীণও গুলি লেগে আহত হন। রক্তাক্ত অবস্থায় চারজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও চিকিৎসাধীন রয়েছে মহিলার শিশুপুত্র-সহ বাকি দু’জন। প্রাথমিক তদন্ত জানা গিয়েছে, অন্তত ৫০ রাউন্ড গুলি চলেছে ঘটনাস্থলে। তবে আহত ও মৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

 

 

 





Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...