Saturday, April 4, 2026

মা হলেন ইলিয়ানা! বিয়ে কি হয়ে গেছে, প্রশ্ন অনুরাগীদের

Date:

Share post:

নিজের মাতৃত্বের কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ (Ileana D’Cruz) নিজেই। এবার ফুটফুটে পুত্র সন্তানের (Baby Boy) ছবিও শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। আর এরপরই এলো ‘সারপ্রাইজ’। ছেলেকে দিলেন বাবার পদবী। আর আড়াল নয় এ বার প্রকাশ্যে এল অভিনেত্রীর বিয়ের তারিখ আর স্বামীর পরিচয়।

অন্তঃস্বত্তা হওয়ার পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে সিঙ্গেল মাদার হিসেবেই নিজের সন্তানকে নাকি বড় করে তুলতে চান ইলিয়ানা। অনেকেরই উৎসাহ ছিল অভিনেত্রীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে।গর্ভাবস্থার শেষ পর্যায় গিয়ে তাঁর প্রেমিককে প্রকাশ্যে আনেন । কিন্তু তখনও কি তিনি প্রেমিক ছিলেন নাকি স্বামী? আসলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দু-সপ্তাহ আগেই বিয়ে সারেন অভিনেত্রী। যদিও গোটাই ঘটেছিল খুব চুপিসারে। নায়িকার স্বামীর নাম মাইকেল ডোলান (Michael Dolan)। সূত্রের খবর চার্চের নিয়ম ও আচার মেনেই বিয়ে হয় তাঁদের। সন্তানসম্ভবা অবস্থাতেও একাধিক বার সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইলিয়ানাকে(Ileana D’Cruz)। এখন সেইসব অতীত। শনিবার রাতে সুখবর দিলেন তিনি, প্রকাশ্যে এল ইলিয়ানার বিয়ের তারিখ। পুত্র কোয়ার ছবি নিয়ে সমাজমাধ্যমে লেখেন, ‘‘কোনও শব্দ দিয়ে আমাদের আনন্দের বর্ণনা করা যাবে না। পৃথিবীতে স্বাগত, পুত্র।” ইলিয়ানা ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান (Qua Phoenix Dolan)।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...