Tuesday, March 31, 2026

নিয়োগকাণ্ডে সিবিআইয়ের সাক্ষী ৪ ‘অযোগ্য’ শিক্ষককে ডেকে গ্রেফতার আদালতের

Date:

Share post:

নিয়োগ মামলায় এই প্রথম চাকরি কেনা ৪ শিক্ষক জেলে পাঠানোর নির্দেশ আদালতের। আদালতে ডেকে চার শিক্ষককে জেলে পাঠালেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। গ্রেফতার হওয়া ৪ শিক্ষকই মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা। তাদের পাঠানো হয়েছে প্রেসিডেন্সি জেলে।

প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেটের পর টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন। জেরায় সিবিআইয়ের কাছে স্বীকার করে নিয়েছেন চার অযোগ্য শিক্ষক। সিবিআইয়ের চার্জশিটে সাক্ষী হিসেবে নাম ছিল ধৃত ৪ শিক্ষকের। কেন চার্জশিটে তাদের নাম ? প্রশ্ন তোলেন বিচারক। এই চার অযোগ্য শিক্ষক হলেন জাহিরউদ্দিন শেখ, সায়গল হোসেন, সিমার হোসেন ও সৌগত মণ্ডল। এদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

নিয়োগ মামলায় এই প্রথম গ্রেফতার করা হল অযোগ্য শিক্ষকদের। সবমিলিয়ে নিয়োগ মামলায় প্রথমবার চার অযোগ্য শিক্ষক গ্রেফতারিতে সরগরম রাজ্য।

 

 

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...